রাণীশংকৈলে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ..

হাসিনুজ্জামান মিন্টু avatar   
হাসিনুজ্জামান মিন্টু
রাণীশংকৈলে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ..
রাণীশংকৈলে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ..
ছবি: সংগৃহীত

রাণীশংকৈলে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দেশের অন্যতম জনপ্রিয়  পত্রিকা দৈনিক করতোয়া-এর ৫১তম প্রত..

 

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দেশের অন্যতম জনপ্রিয়  পত্রিকা দৈনিক করতোয়া-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) সকালে রাণীশংকৈল প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রবীণ সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী, সহসভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহম্মেদ, নুরুল হক, নোমান ।

বক্তব্যে দৈনিক করতোয়ার স্থানীয় প্রতিনিধি মো. বিপ্লব বলেন, হাঁটি হাঁটি পা পা করে দৈনিক করতোয়া আজ ৫১ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উত্তরাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে দৈনিক করতোয়া উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সংবাদপত্রের জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনবান্ধব সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি তার পাঠকদের সঙ্গে একটি দৃঢ় সম্পর্ক তৈরি করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি গণমানুষের কথা আরও শক্তভাবে তুলে ধরবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

বক্তারা দৈনিক করতোয়ার উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সাংবাদিক এ কে আজাদ। এতে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

نظری یافت نشد


News Card Generator