বান্দরবানে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক। | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বান্দরবানে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক।

S M Tarequr Rahman avatar   
S M Tarequr Rahman
বান্দরবানে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক।
বান্দরবানে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক।
ছবি: সংগৃহীত

****

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পশ্চিম বালাঘাটা এলাকায় অভিযান চালিয়ে মো. মোজাম্মেল হক নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) পশ্চিম বালাঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পশ্চিম বালাঘাটা মাদক নির্মূল কমিটির সদস্যরা পুলিশকে সহযোগিতা করেন। পরে আটক ব্যক্তিকে ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয়দের দেওয়া তথ্য ও মাদকবিরোধী কমিটির সহযোগিতার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে। অভিযানের পর পশ্চিম বালাঘাটার স্বর্ণমন্দিরের  পাশে স্থাপিত পুলিশ চেকপোস্টে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বলেন, মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।
বান্দরবান সদর থানার ওসি মো. শাহেদ পারভেজসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাদকবিরোধী কার্যক্রমের জন্য ধন্যবাদ জানিয়েছে পশ্চিম বালাঘাটা মাদক নির্মূল কমিটি আহ্বায়ক আবু ছালেহ।
মাদকমুক্ত বান্দরবান গড়তে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্লোগান:
❌ মাদকের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হই।
🤝 প্রশাসনকে সহযোগিতা করি।
🇧🇩 মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।

לא נמצאו הערות


News Card Generator