নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত অন্তত ২০

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত অন্তত ২০
নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত অন্তত ২০
ছবি: সংগৃহীত

****

রাজধানীর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ ওঠে।

ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর ঢাকা কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা নিউমার্কেটের বসুন্ধরা গলিতে যুবদলের একটি রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর চালান বলে জানা গেছে। এরপর উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়।

আহতদের কয়েকজনকে ঢাকা ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল দাবি করেছেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না এবং তার কার্যালয়েও ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

নিউমার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন জানিয়েছেন, ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

#নিউমার্কেট #ঢাকাকলেজ #ছাত্রদল #যুবদল #সংঘর্ষ #ঢাকা

Nessun commento trovato


News Card Generator