shahadat Munsy | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   সর্বশেষ ভিডিও

shahadat Munsy
1 ভিউ · 2 মাস আগে

কচুয়ার কড়য়ার প্রতিবন্ধী অসহায় ক্বারী মোস্তফা কামালের স্ত্রীর ক্যান্সারের চিকিৎসার জন্য সাহায্যে আবেদন করেছেন। তার স্ত্রীর ১মাস ধরে পিজি হসপিটালে ভর্তি রয়েছে। তার বিকাশ নাম্বার :০১৮৪৬৫৬৫৫০৯

shahadat Munsy
3 ভিউ · 2 মাস আগে

চাঁদপুরের কচুয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুসের মিছিল উত্তর মিলাদ মাহফিল দোয়া মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়েছে । কচুয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল দলে দলে কচুয়া ঈদগাহে মিলিত হয়।

shahadat Munsy
1 ভিউ · 2 মাস আগে

⁣কচুয়া উপজেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ও নবাগত ইউএনওকে ফুলের শুভেচ্ছা।।

শাহাদাত হোসেন মুন্সী,(কচুয়া প্রতিনিধি): চাঁদপুরের কচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের যোগদান উপলক্ষ্যে প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সঙ্গে কচুয়া প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ আগস্ট বিকেল ৩ টায় কচুয়া প্রেসক্লাব সভাপতি সভাপতিত্বে উপজেলা নির্বাহীর সেমিনার কক্ষে মতবিনিময় উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও এলাকার বিভিন্ন সমস্যা, মাদক ও বাল্য বিবাহ রোধ নিয়ে আলোচনা করা হয়।

সভায় আতাউল করিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, নাম], বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভূমি কর্মকর্তা(এসিল্যান্ড) আবু নাসের, কচুয়া থানা ওসি আজিজুল ইসলাম। মতবিনিময়ের সভায় আরো বক্তব্য রাখেন, প্রফেসর এমদাদুল্লাহ, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আবুল হোসেন, আলমগীর তালুকদার, হাবিবুল্লাহ হাবিব, জহিরুল ইসলাম, অধ্যক্ষ আবু হানিফ মো: নোমান, নব দিগন্ত সম্পাদক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী, সুজন পোদ্দার, আহসান আবির সুমন, সাংবাদিক নুরুল হক প্রধান, এ সময় উপজেলার স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিততে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন সাংবাদিকরা।

সভায় সাংবাদিকরা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পাশাপাশি জনসাধারণের দুর্ভোগ ও বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে ও কচুয়া প্রেস ক্লাবের উন্নয়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। আমি একা কোন কাজ করব না, ইউএনও এসিল্যান্ড ওসি মিলেই প্রশাসন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সাংবাদিকরা তুলে ধরলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।”

তিনি প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন এবং জনগণের কল্যাণে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

shahadat Munsy
19 ভিউ · 4 মাস আগে

⁣কচুয়ার দরিয়া হায়তপুর বিএনপি অফিসে দিশারী হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের কচুয়ায় দরিয়া হায়তপুর বিএনপি অফিসে দিশারী হসপিটাল (নরমাল ডেলিভারি) সেন্টারের উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ১০ জুলাই শুক্রবার সকাল ৯টা হতে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা আবু হানিফের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে কচুয়া দিগন্ত দিশারী ফাউন্ডেশন ও দিশারী হসপিটালের যৌথ তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ফ্রি স্বাস্থ্য চেকআপ, ডাক্তার ভিজিট, জ্বর মাপা,ওজন মাপা, ফ্রি ব্লাড গ্রুপিং,সুগার টেস্ট, ফ্রি ঔষধ বিতরণের আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন নব দিগন্ত সম্পাদক কচুয়া দিশারী স্কুল মাদ্রাসা ও দিশারী হসপিটাল পরিচালক, কচুয়া সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সভাপতি অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী স্থানীয় জামায়াত নেতা ও কচুয়া প্রেসক্লাব সহ-সভাপতি মাওলানা আবু হানিফ নোমানের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্প উত্তর আলোচনায় প্রধান অতিথির বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি হায়াতপুর নিবাসী নির্মান স্থপতির চেয়ারম্যান হারুন-অর-রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা যুবদলের সহ -সভাপতি জসিম উদ্দিন বকাউল, স্থানীয় বিএনপি নেতা এমরান হোসেন, জহির হোসেন, হালিম বেপারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু তাহের , নওমুসলিম ডাঃ স্বপন, শরিফুল ইসলাম, ফারুক মুন্সী, ডাঃ নাছরিন সুলতানা এমবিবিএস, পিজিটি গাইনী, ও চক্ষু ডাঃ সাগর চন্দ্র রায় মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন ফরিদা বেগম প্রমুখ ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় এতিমখানা শিক্ষার্থী, বয়স্ক পুরুষ মহিলা শিশুসহ সকল শ্রেণীর রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এতে উপস্থিত সকলের সন্তুষ্টি প্রকাশ করেন এবং দিশারী হসপিটালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হারুন-অর-রশিদ বলেন, দিশারী হসপিটালের উদ্যোগে মনব কল্যাণে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষ চিকিৎসা সেবা পাবে এবং এই মহতী উদ্যোগ নিয়মিত চালু থাকবে

shahadat Munsy
20 ভিউ · 6 মাস আগে

⁣মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরে তিনি বলেন, “মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে ভাবে দেশ গঠনের জন্য আন্দোলনে ভূমিকা রেখেছেন, ঠিক তেমনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধেও সোচ্চার থাকবেন।”

shahadat Munsy
18 ভিউ · 7 মাস আগে

⁣কচুয়ায় দিশারী মেডিকেল সেন্টারের ব্যতিক্রমী উদ্যোগ: প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসা সেবা


মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ


চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা করেছে দিশারী মেডিকেল সেন্টার। কচুয়া বিশ্বরোডে ফায়ার সার্ভিসের পূর্ব পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করে এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

জানা যায়, প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এতে সকল ধরনের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় থাকছে আকর্ষণীয় ৩০% ছাড়।

দিশারী মেডিকেল সেন্টারের পরিচালক ও সাংবাদিক মোঃ শাহাদাত হোসাইন জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, “অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে চিন্তা থেকেই আমাদের এই আয়োজন।”

এই ফ্রি ক্যাম্পে মেডিসিন, নাক-কান-গলা (ইএনটি), চক্ষু, চর্ম ও যৌন রোগ এবং ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, কচুয়ায় এ ধরনের সেবা এই প্রথম। এতে করে নিম্নআয়ের মানুষ বিশেষভাবে উপকৃত হচ্ছেন।

স্বাস্থ্যসেবায় দিশারী মেডিকেল সেন্টারের এই মানবিক উদ্যোগ কচুয়া উপজেলায় একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

shahadat Munsy
20 ভিউ · 8 মাস আগে

চাঁদপুরের কচুয়া বাজারে বিশ্বরোডে হসপিটালে মুমূর্ষ রোগীদের জিম্মি করে ঈদ বোনাসের নামে চাঁদা আদায় করছে হিজড়া সম্প্রদায়। ২৭ ফেব্রুয়ারি হসপিটালেও বিভিন্ন স্থানে হিজড়াদের সাথে স্থানীয়দের বাক বেতনটা হয়। এ ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেন ১০/২০ টাকা দিলে তারা উশৃংখল আচরন করেন।

shahadat Munsy
38 ভিউ · 8 মাস আগে

২০ ফেব্রুয়ারি চাঁদপুর কচুয়া বড় মসজিদে নামাজ শেষে ডঃ আনম এহছানুল হক মিলন বলেন আমি নতুন করে শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছি দুর্নীতি চাঁদাবাজি ও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। কাউকে ছাড়তে হবে না কোন প্রকার অভিযোগ পাওয়া গেলে। কচুয়া বড় মসজিদে নামাজ শেষে করইশ কীর্তন এর শুভেচ্ছা বিনিময় করেন এবং সবশেষে উজানি মাদ্রাসা পরিদর্শন করেন সংগ জানি পীর সাহেবের কবর জিয়ারত করেন।

shahadat Munsy
20 ভিউ · 9 মাস আগে

⁣কচুয়ার জামায়াতে ইসলামীসহ ১১দলীয় জোটের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠান।
শাহাদাত হোসেন মুন্সীঃ কচুয়ায় আসন্ন জাতীয় ১৩তম সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীসহ ১১দলীয় জোটের প্রার্থী মুহাদ্দিস মাওলানা আবু নসর আশরাফীর পক্ষে জামায়েত ইসলামী আঞ্চলিক নেতা শাহাদাত হোসেন। ৭ফেব্রুয়ারি বিকাল ৩ টায় কচুয়া বিশ্বরোড তৃপ্তি হোটেলের কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামী কচুয়ার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কচুয়া পৌরসভার সাবেক আমিনুল হক মীর আজহারী, ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর কচুয়া-১ নির্বাচনী আসনে এমপি মনোনীত প্রার্থী মাওলানা আবু নসর আশরাফী, বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন জেলা জামাত ইসলামীর নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, এন সি পির কচুয়ার প্রধান সমন্বয়ক ডাক্তার আরিফ হোসেন, খেলাফত মজলিসের সেক্রেটারি আবু মুসা, ঢাকাস্ত রিহাব পরিচালক আবু তাহের মিয়াজী।স্টার প্রকাশ অনুষ্ঠানের সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য পেশ করেন কচুয়া উপজেলা জামাত ইসলামের আমির এডভোকেট আবু তাহের মেজবাহ। মোট ১৬ দফায় ও ৫৪ টি উপ দাড়ায় কচুয়ার সার্বিক উন্নয়ন বিশ্লেষণ করে জামায়েত ইসলাম ও এগারো দিনের জোটের নির্বাচন ইশতের প্রকাশ করা হয়। তার মধ্যে রয়েছে শিক্ষা, চিকিৎসা, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করা, ব্যবসা বাণিজ্যের উন্নতি ও যাকাত ভিত্তিক সমাজ গঠন করা।

shahadat Munsy
35 ভিউ · 1 বছর আগে

⁣কচুয়া চৌমুহনী মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।
চাঁদপুরের কচুয়ায় চৌমুহনী মাদ্রাসায় চৌমুহনী সমাজ কল্যাণ পরিষদ ও দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টারের উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শুক্রবার চৌমুহনী মাদ্রাসার অডিটরিয়ামে চৌমুহনী সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি চৌমুহনীবাজার মসজিদের খতিব প্রভাষক মাওলানা শহীদুল্লাহ খানের সার্বিক সহযোগিতায় সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। কচুয়া দিগন্ত দিশারী ফাউন্ডেশন ও চৌমুহনী সমাজ কল্যাণ পরিষদের যৌথ তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন নব দিগন্ত সম্পাদক কচুয়া দিশারী স্কুল মাদ্রাসা ও দিশারী মেডিকেল পরিচালক, কচুয়া প্রেসক্লাবের সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী। স্থানীয় জামায়াত নেতা ও কচুয়া প্রেসক্লাব সহ-সভাপতি মাওলানা আবু হানিফ নোমানের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্প উত্তর আলোচনায় প্রধান অতিথির বিশিষ্ট সমাজসেবক ডাক্তার নাসরিন সুলতানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু তাহের মুন্সি, কচুয়া আল ফাতেহা মাদ্রাসার শিক্ষক মাওলানা মিয়াজী মোহাম্মদ আব্দুল কাদের, শরিফুল ইসলাম, ফারুক মুন্সী, ফয়েজ মুন্সী, আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার রায়হান হোসেন, ও ছাত্র নেতা রামিম হোসেন, ডাঃ নাছরিন সুলতানা এমবিবিএস, পিজিটি গাইনী, ও চক্ষু ডাঃ সাগর চন্দ্র রায়। মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন, আসিফ মাহমুদ, অধ্যক্ষ মাওলানা আবু জাফর,, ওয়ালী উল্লাহ মীর, হোসনেয়ারা বেগম, আমিনুল ইসলাম মীর স্থানীয় ছাত্র শিবির নেতৃবৃন্দ প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় এতিমখানা শিক্ষার্থী, বয়স্ক পুরুষ মহিলা শিশুসহ সকল শ্রেণীর রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এতে উপস্থিত সকলের সন্তুষ্টি প্রকাশ করেন এবং দিশারী মেডিকেলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

shahadat Munsy
23 ভিউ · 1 বছর আগে

কচুয়ায় র‍্যাব ১০ এর অভিযানে একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় একজনকে সন্দেহবাজন গ্রেফতার করা হয়।

shahadat Munsy
26 ভিউ · 1 বছর আগে

⁣হাইকোর্টের রায়ের ভিত্তিতে যে যুক্তি দেখানো হয়েছে তা বিভ্রান্তিকর। কারণ ওই রায় বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। পাশাপাশি আন্তর্জাতিকভাবে বহু দেশে হোমিওপ্যাথিক চিকিৎসকরা আইনত ‘ডা.’ পদবি ব্যবহার করে আসছেন।

shahadat Munsy
4,570 ভিউ · 1 বছর আগে

পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডার গার্টেন স্কুল শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ার বৈষম্য মূলক সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কচুয়া বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মানববন্ধন করেছে ও স্মারকলিপি পেশ করেছে।

shahadat Munsy
20 ভিউ · 1 বছর আগে

আপনার সোনামণিকে শিখান কীভাবে রাগ দমন করতে হয়

shahadat Munsy
74 ভিউ · 1 বছর আগে

⁣হাজীগঞ্জে মার্কন্টাইল ইসলামি লাইফ ইন্সুরেন্সের ব্যবসা পরিকল্পনা প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত।।
নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জে মার্কন্টাইল ইসলামি লাইফ ইন্সুরেন্সের ব্যবসা পরিকল্পনা প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে মঙ্গলবার হাজীগঞ্জ সার্ভিস সেন্টারে কোম্পানির ইভিপি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও প্রশিক্ষণ পরিচালনা করেন মার্কেন্টাইলের রিজোনাল ইনচার্জ মুজিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির ডিভিশনাল ইনচার্জ জাকির হোসেন পাটোয়ারী, এসভিপি ও নব দিগন্ত সম্পাদক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী,এম নাছির উদ্দিন পঞ্চায়েত , সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন মাওলানা ইউসুুফ।

shahadat Munsy
32 ভিউ · 1 বছর আগে

learn with angry abdul bari

shahadat Munsy
19 ভিউ · 1 বছর আগে

⁣কচুয়া সাংবাদিক ফোরামের উদ্দোগে সাংবাদিক বুনিয়াদী প্রশিক্ষণম।। শাহাদাত হোসেন মুন্সীঃ চাঁদপুরের কচুয়া সাংবাদিক ফোরাম কচুয়া পৌরসভার উদ্দোগে সাংবাদিদের আগামীর মান উন্নয়ন শির্ষক আলোচনা ও বুনীয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কচুয়ার ঐতিহ্যবাহি আল ফতেহা মাদ্রাসা মিলনায়তনে ২৭ এপ্রিল রবিবার বিকালে সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টার সাংবাদিক ফোরামের বুনিয়াদী কর্মশালা সাংবাদিক ফোরামের সেক্রেটারি নব দিগন্ত সম্পাদক ও অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন চাঁদপুর দিগন্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি, চাঁদপুর জেলা জামায়াত ইসলামী সেক্রেটারি এড.শাহজাহান মিয়া। প্রশিক্ষণের আগে প্রধান অতিথি একে একে সকলম সাংবাদিকের পরামর্শ মনোযোগ দিয়ে শুনেন। আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াত ইসলামি কচুয়া পৌরসভা আমির মাওলানা আমিনুল হক মীর, সেক্রেটারি মাওলানা মনির হোসাইন সাইদ ও সাংবাদিক ফোরমের পৌর সভাপতি মাওলানা আবু হানিফ নোমান। প্রধান আলোচকের বক্তবে প্রধান অতিথি সাংবাদিকদের সহযোগীতা,উদারতা,ন্যায় নিষ্টা ও আমানতদারীতা কামনা করেন। সমাজ সংস্কারে আন্তরিকভাবে কাজ করতে সকলে নিজ উদ্দোগে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। মাওলানা আমিনুল হক মীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নব দিগন্ত সম্পাদক, চেটেলাইট টিভি আইনিউজ, যায়যায়দিন প্রতিনিধি অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী, সুমন মিয়া, আশরাফুল আলম,সুফিয়ান,ওমর ফারুক, মেহেদী হাসান, নাছির উদ্দিন সোহেল, জোবায়ের হোসেন প্রমুখ।

shahadat Munsy
40 ভিউ · 2 বছর আগে

চাঁদপুরের কচুয়ায় চাঁপই শিক্ষার্থীরা ৬ দফা আদায়ে বিক্ষোভ মিছিল করেছে।

shahadat Munsy
39 ভিউ · 2 বছর আগে

কচুয়া ১ আসনে বিএনপি মনোনীত প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাংবাদিক সম্মলনে বক্তব্য রাখছেন।

আরো দেখুন