Akhter Hossain | আই নিউজ বিডি
Video yang disukai
দিন দিন বাড়ছে শিশুদের নিয়ে উদ্বেগ—সতর্ক থাকুন সবাই।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন মোস্তান নগর বিশ্বরোড এলাকা থেকে জান্নাত নামে এক কন্যাশিশুকে পাওয়া যায়।
শিশুটিকে উদ্ধারের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হলে তার পরিবারের সদস্যরা খোঁজ পান।
পরে জান্নাতের খালা জোরারগঞ্জ থানায় এসে শিশুটিকে শনাক্ত করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিশুটির পরিবারের সন্ধান পাওয়ায় স্বস্তি ফিরেছে স্বজনদের মধ্যে।
তবে শিশুদের নিরাপত্তায় সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
অপরিচিত কারও সঙ্গে শিশুদের একা না পাঠানো এবং কোনো শিশু নিখোঁজ বা অপরিচিত অবস্থায় পাওয়া গেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করুন।
চাঁদপুরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তায়েবা আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে চাঁদপুর শহরের ছায়াবানী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তায়েবা আক্তার চাঁদপুরের বিসনদী মাদ্রাসার ছাত্রী। সে তাজুল ইসলামের মেয়ে এবং আমেনা বেগমের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ছায়াবানী রোড এলাকায় রেললাইনের পাশে থাকা অবস্থায় চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তায়েবা গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং নিহত কিশোরী কীভাবে রেললাইনের কাছে গিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।
মৌলভীবাজারের রাজনগরে ধামাইপাড় নামক স্থানে সয়াবিন তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।ঘটনাস্থলে গাড়িতে আটকাপড়ে পানিতে ডুবে ড্রাইভারের মৃত্যু হয়।হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রঘুনাথপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ২
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের রঘুনাথপুর এলাকায় ডব্লিউ রহমান জুট মিলের সামনে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়া এলাকা থেকে আসা একটি সিএনজি এবং পুরান বাজার থেকে আসা অপর একটি সিএনজি বেপরোয়া গতিতে চলছিল। এ সময় একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করার সময় দুই সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় দুই সিএনজির যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বর্তমানে ওই সড়কে প্রশস্তকরণের কাজ চলমান থাকায় যান চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে বালুবাহী ট্রাক, সিএনজি ও অটোরিকশার বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের দাবি, সড়ক প্রশস্তকরণ কাজের পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও বেপরোয়া চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট, শিলন্দিয়া ও মৈশাদি ইউনিয়নে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরির ঘটনা।
একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।
নিরাপত্তার অভাবে অনেক এলাকায় বাসিন্দারা রাত জেগে দলবদ্ধভাবে পাহারা দিচ্ছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত পুলিশি টহল বৃদ্ধি এবং চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
এদিকে, চুরির ভয়ে রাতের ঘুম হারাম হয়ে পড়েছে এলাকাবাসীর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তারা।
পরিত্যক্ত ঝিলে স্বপ্নের মৎস্য খামার গড়লেন হাজী মাসুদ আকন্দ, কর্মসংস্থান ১৫ শ্রমিকের উপ-শিরোনাম: ডব্
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর শহরের পুরান বাজারের রঘুনাথপুর ভাঙা পোল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী মাসুদ আকন্দ পরিত্যক্ত একটি বিশাল ঝিলকে আধুনিক বাণিজ্যিক মৎস্য খামারে রূপান্তর করে সফল উদ্যোক্তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার পাশাপাশি বাজাজ মোটরসাইকেলের শোরুম ও টিভিএস মোটরসাইকেলের ডিলারশিপ পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে মাছ চাষে বিনিয়োগ করেন তিনি বর্তমানে তাঁর এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং সৃষ্টি করেছে নতুন কর্মসংস্থানের সুযোগ
জানা যায়, রঘুনাথপুরে অবস্থিত ডব্লিউ রহমান জুট মিলের পরিত্যক্ত বিশাল ঝিলটি কয়েক বছর আগে লিজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করেন হাজী মাসুদ আকন্দ শুরুতে নানা প্রতিকূলতা থাকলেও আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক ব্যবস্থাপনা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তিনি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করেন প্রথম উৎপাদনেই লাভের মুখ দেখার পর ধাপে ধাপে খামারের পরিধি আরও সম্প্রসারণ করেন
বর্তমানে ওই খামারে রুই, কাতলা, মৃগেল, সরপুটি, কালিবাউশসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের বাণিজ্যিক চাষ করা হচ্ছে মাছের সুষম খাদ্য সরবরাহ, পানির গুণগত মান নিয়ন্ত্রণ এবং নিয়মিত পরিচর্যার জন্য খামারে সার্বক্ষণিক কাজ করছেন প্রায় ১৫ জন শ্রমিক ফলে একদিকে যেমন দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বহু পরিবারের জীবিকার উৎস হয়ে উঠেছে এই খামার
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একসময় যে ঝিলটি ছিল পরিত্যক্ত ও অব্যবহৃত, আজ সেটি প্রাণচাঞ্চল্যে ভরপুর একটি উৎপাদনকেন্দ্রে পরিণত হয়েছে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে পাইকার ও ব্যবসায়ীরা এখানে মাছ কিনতে আসছেন এতে স্থানীয় বাজারে দেশীয় মাছের সরবরাহ বাড়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হয়েছে
হাজী মাসুদ আকন্দ বলেন, "সততা, পরিকল্পনা ও কঠোর পরিশ্রম থাকলে যে কোনো উদ্যোগ সফল করা সম্ভব ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চাই"
স্থানীয়দের মতে, পরিত্যক্ত জলাশয়কে উৎপাদনশীল সম্পদে রূপান্তরের মাধ্যমে হাজী মাসুদ আকন্দ শুধু একজন সফল মৎস্য উদ্যোক্তাই নন, বরং তরুণ উদ্যোক্তাদের জন্যও অনুপ্রেরণার প্রতীক তাঁর এই উদ্যোগ চাঁদপুরে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
সকাল থেকে গুরি গুরি বৃষ্টি পড়ছে, তীব্র তাপদহ একটু বৃষ্টি, শীতলতা
আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাই
চাঁদপুর পৌরসভার পাবলিক টয়লেট এখন ব্যবহারের অনুপযোগী!
চাঁদপুর শহরের পুরান বাজার রঘুনাথপুর এলাকায় ডব্লিউ রহমান জুট মিলের সামনে অবস্থিত পৌরসভার পাবলিক টয়লেট দীর্ঘদিন ধরে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর অবস্থায় পড়ে রয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি বর্তমানে প্রায় অচল হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করে টয়লেটটি ব্যবহারের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
নৌকার মাঝি আছে, কিন্তু নেই যাত্রী। এক সময় শ্রমিকদের আনাগোনায় মুখর ছিল চাঁদপুরের নদীপথ। আজ সেই ঘাটগ
"নৌকার মাঝি আছে, কিন্তু নেই যাত্রী। এক সময় শ্রমিকদের আনাগোনায় মুখর ছিল চাঁদপুরের নদীপথ। আজ সেই ঘাটগুলো নীরব।
ডব্লিউ রহমান জুট মিল ও স্টার আলকায়েদ জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় হাজারো শ্রমিক পড়েছেন বেকারত্বের অভিশাপে। কর্মহীন হয়ে পড়েছেন নৌকার মাঝিরাও।
দিন কাটছে অনিশ্চয়তায়। সংসারে নেমে এসেছে দুর্ভোগ। অনেক পরিবারে বন্ধ হওয়ার পথে সন্তানদের লেখাপড়া।
নদীর বুকে ভাসছে নৌকা, কিন্তু মাঝিদের চোখে ভাসছে হতাশা আর ভবিষ্যতের শঙ্কা।
চাঁদপুরের এই জনপদের মানুষ এখন অপেক্ষায়—কবে আবার মিল খুলবে, কবে ফিরবে কর্মচাঞ্চল্য, আর কবে ঘুরে দাঁড়াবে তাদের জীবন।"
চাঁদপুরে হঠাৎ করেই শুরু হয়েছে দমকা হাওয়া ও বৃষ্টি। কালো মেঘে আকাশ ঢেকে যাওয়ার পর মুহূর্তেই বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়। প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে। রাস্তাঘাটে চলাচলকারী মানুষ পড়েছেন দুর্ভোগে, অনেকেই আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে।
ভোর তখনো ভালো করে ফোটে না। চারপাশ খাকে আবছা অন্ধকারে ঢাকা। গ্রামের সিংহভাগ মানুষ থাকে গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই শুরু হয় পঞ্চান্ন বছর বয়সি পাটোয়ারীর দিন। পুরো নাম মোহাম্মদ শাহজাহান পাটোয়ারী। পিঠে সামান্য বাঁক ধরেছে, কিন্তু পায়ে এখনো তারুণ্যর গতি। তিনি একজন সংবাদপত্র বিক্রেতা-যাদের আমরা সহজ ভাষায় বলি ‘হকার'। কোনো বিলাসবহুল উপাখ্যান নয়। তাঁর জীবনকাহিনি মূলত প্রতিদিনের লড়াই, সততা এবং নিয়মানুবর্তিতার এক জীবন্ত গল্প। ভোর ৬টার চেনা সাইকেল ও চিরচেনা ব্যস্ততা। চোখ রগড়াতে রগড়াতে শাহজাহান পাটোয়ারী যখন সাইকেলটা নিয়ে বের হন, তখন রাস্তায় প্রকৃতির ক্ষীণ আলো ছাড়া আর কিছুই থাকে না। তাঁর গন্তব্য স্থানীয় সংবাদপত্রের এজেন্টের অফিস। সেখানে গিয়েই শুরু হয় আসল ব্যস্ততা-জাতীয়, আঞ্চলিক ও বিনোদনমূলক পত্রিকাগুলো বাছাই ও ভাঁজ করা, ভেতরে বিজ্ঞপ্তির কাগজ বা সাপ্লিমেন্টগুলো ঝটপট ঢুকিয়ে নেওয়া এবং কোন এলাকায় কোন বাড়িতে কোন পত্রিকা যাবে, তা মুখস্থ রেখে নিখুঁতভাবে বান্ডিল সাজানো। ঠিক সকাল ৬টা। ভোরের আলো ফোটার সাথে সাথেই সাইকেলের ক্যারিয়ারে পত্রিকার বোঝা বেঁধে প্যাডেল চাপতে শুরু করেন তিনি। রোদ-বৃষ্টি কোনো কিছুই তাঁর এই যাত্রাকে থামাতে পারে না। এক গাল হেসে শাহজাহান পাটোয়ারী বলেন, "মানুষ সকালে উঠে চায়ের কাপে চুমুক দিয়ে পত্রিকা না দেখলে দিনটাই শুরু করতে পারে না। তাই আমারও বসে থাকার উপায় নেই।" তবে বর্ষাকালে কষ্টের সীমা থাকে না তাঁর। এক হাতে ছাতা, অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল, আর প্লাস্টিকের চাদর দিয়ে পরম যত্নে ঢাকা থাকে কাগজের বান্ডিল। নিজের শরীর ভিজলেও পত্রিকার একটি পাতাও যেন না ভিজে-এটাই থাকে তাঁর প্রধান চিন্তা। আবার তীব্র গরমে যখন পিচঢালা রাস্তা থেকে আগুন ওড়ে, তখনও ক্লান্তিহীনভাবে তিনি বহুতল ভবনের সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন পত্রিকা পৌঁছে দিতে। জীবনের কঠিন সমীকরণ ও দুই চাকার চালকের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ইক্ষাদাসপুর গ্রামে হলেও, প্রায় ১৮ বছর ধরে জীবিকার টানে শাহজাহান পাটোয়ারী সপরিবারে বসবাস করছেন ঢাকার দোহারের জয়পাড়া বাজারে—একটি ভাড়া করা টিনের ঘরে। স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সংসার। বড়ো মেয়ের বিয়ে দিয়েছেন। মেজো মেয়েটি শত কষ্টের মাঝেও আইএ ফাইনাল পরীক্ষা দিয়েছে আর ছোট মেয়েটি পড়ে তৃতীয় শ্রেণিতে। এই বড়ো পরিবারটির টানাপড়েন সামলাতে সকাল থেকে দুপুর পর্যন্ত সাইকেল নিয়ে মাইলের পর মাইল ছুটে চলেন তিনি। কিন্তু দিনশেষে এই হাড়ভাঙা খাটুনি থেকে খরচ বাদে তাঁর মাসিক আয় হয় মাত্র ১১ হাজার টাকার মতো। জীবন যুদ্ধে বর্তমান বাজারের আগুনমূল্যের এই সময়ে সামান্য ১১ হাজার টাকায় সংসার চালানো যেখানে অসম্ভব, সেখানে পরিবারকে টিকিয়ে রাখতে দুপুরের পর অন্য কাজে যুক্ত হন তিনি। ক্লান্তি ভুলে বিকেলে কাজ করেন একটি মসজিদের পরিচর্যার। সেখান থেকে মাসে আসে আরও ৫ হাজার টাকা। দুইয়ে মিলিয়ে ১৬ হাজার টাকার এই সামান্য পুঁজিতেই চলে এক মধ্যবিত্ত বাবার নীরব দীর্ঘশ্বাসের সংসার। আয়ের উৎস মাসিক আয় সংবাদপত্র বিক্রি (হকার) ১১,০০০ টাকা, মসজিদের পরিচর্যা ৫,০০০ টাকা, মোট আয় ১৬,০০০ টাকা। এই জীবন যুদ্ধে শাহজাহান পাটোয়ারীর জন্য মোটেও সহজ ছিল না। ২০১৮ সালে হঠাৎ একটি স্ট্রোক তাঁর শরীরের স্বাভাবিক গতি কেড়ে নেয়। স্ট্রোকের পর থেকে একনাগাড়ে দীর্ঘক্ষণ সাইকেলের প্যাডেল চাপতে শরীর আর সায় দেয় না, প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু ঘরে ক্ষুধার্ত মুখ আর সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই শারীরিক কষ্টকে তুচ্ছ জ্ঞান করেই প্যাডেল চেপে যাচ্ছেন তিনি। দীর্ঘশ্বাস ফেলে শাহজাহান পাটোয়ারী জানান, ডিজিটাল স্ক্রিনের ভিড়ে কাগজের পত্রিকার চাহিদা দিন দিন কমছে। মানুষ এখন আর আগের মতো মুদ্রিত পেপার কিনে পড়তে চায় না। আর এর সাথে সাথে সংকুচিত হয়ে আসছে এই প্রবীণ হকারের রুটি-রুজির পথও। মোহাম্মদ শাহজাহান পাটোয়ারী কেবল একজন হকার নন, তিনি আমাদের সমাজের সেই নীরব লড়াকু বাবাদের একজন-যাঁরা নিজেরা ক্ষয়ে গিয়েও সন্তানদের আগলে রাখেন বটবৃক্ষের মতো। প্রযুক্তির জোয়ারে হয়ত কাগজের পত্রিকার পাতা ওলটানোর দিন ফুরিয়ে আসছে, কিন্তু শাহজাহান পাটোয়ারীর মতো মানুষদের সততা ও ত্যাগের গল্পগুলো কখনো পুরোনো হওয়ার নয়। এই নিঃশব্দ নায়কদের জীবনযুদ্ধ সমাজকে বারবার মনে করিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের নাম-‘সংসার চালানো’।
চাঁদপুর শহরের পুরানবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী ডব্লিউ রহমান জুটমিল ও স্টার আলকায়েদ জুটমিল দীর্ঘদিন ধরে
নৌকার মাঝি আছে, কিন্তু নেই যাত্রী। এক সময় শ্রমিকদের আনাগোনায় মুখর ছিল চাঁদপুরের নদীপথ। আজ সেই ঘাটগুলো নীরব।
ডব্লিউ রহমান জুট মিল ও স্টার আলকায়েদ জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় হাজারো শ্রমিক পড়েছেন বেকারত্বের অভিশাপে।
