Abu Rayhan | আই নিউজ বিডি

   সর্বশেষ ভিডিও

Abu Rayhan
3 ভিউ · 3 মাস আগে

১২টি ইউনিয়ন ও পৌরসভাজুড়ে মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ, এমপি পিনাকের উদ্যোগে সন্তুষ্ট সাধারণ মানুষ

বিরল প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দিনাজপুরের বিরল উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ধারাবাহিকভাবে মাদকবিরোধী র‌্যালি, জনসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

প্রতিটি কর্মসূচিতে তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, "হয় মাদক ছাড়ুন, নয়তো এলাকা থেকে চলে যান। বিরলের মাটিতে মাদকের কোনো স্থান হবে না।"

এমপি পিনাকের এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বিরল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের মতে, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় গিয়ে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সাধারণ মানুষের প্রত্যাশা, এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকলে বিরল উপজেলাকে একটি মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Abu Rayhan
3 ভিউ · 4 মাস আগে

বিরল (দিনাজপুর) প্রতিনিধি:
"যারা মাদক ব্যবসা করবে, তারা বিরলের মাটিতে থাকতে পারবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোনো মাদক ব্যবসায়ীর স্থান এই জনপদে হবে না।"— এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

সোমবার (২৭ জুলাই, ২০২৬) বিকেলে বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাট বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে বোর্ডহাট মোড়ে মানববন্ধন ও সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি পিনাক বলেন, মাদক সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত বিরল গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই সচেতন হলে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।

সমাবেশ শেষে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Abu Rayhan
5 ভিউ · 4 মাস আগে

জাতীয় সংসদে বিরল স্থলবন্দর দ্রুত চালুর দাবি জানালেন এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিরল স্থলবন্দর দ্রুত চালুর জোরালো দাবি জানিয়েছেন

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, দিনাজপুরের বিরল স্থলবন্দর দীর্ঘদিন ধরে অপার সম্ভাবনা নিয়ে অপেক্ষমাণ থাকলেও এখনও পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি বন্দরটি দ্রুত চালু হলে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধি এবং সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে

তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বিরল স্থলবন্দর দ্রুত চালুর দাবি পুনর্ব্যক্ত করেন

এ সময় তিনি বিরল ও বোচাগঞ্জসহ সমগ্র উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বিরল স্থলবন্দরের গুরুত্ব তুলে ধরেন এবং জাতীয় স্বার্থে বন্দরটির কার্যক্রম দ্রুত শুরু করার ওপর গুরুত্বারোপ করেন

Abu Rayhan
11 ভিউ · 4 মাস আগে

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিশাল গণমিছিল

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে ১১ দলীয় ঐক্য, দিনাজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি দিনাজপুরের বড় মাঠ সিএমবি মোড় থেকে শুরু হয়ে হাসপাতাল মোড়, মুন্সিপাড়া মডার্ন মোড়, লিলির মোড় অতিক্রম করে বাহাদুরবাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন অধ্যক্ষ আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ড. এনামুল হক, রাজিবুর রহমান পলাশ, সিরাজুস সালেহীন, কামরুল হাসান রাসেল, ইমরুল কায়েস রুপম, একরামুল হক আবিরসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা গণভোটের গণরায় বাস্তবায়নের পাশাপাশি জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের জনগণ গণতন্ত্র, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। সেই লক্ষ্য অর্জনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।

বিক্ষোভ সমাবেশ শেষে নেতৃবৃন্দ গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Abu Rayhan
4 ভিউ · 4 মাস আগে

“আমরা জনগণের জন্য, জনগণের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য বিএনপি করি” — এমপি সাদিক রিয়াজ

দিনাজপুরের বিরল উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বিরল-বোচাগঞ্জ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক চৌধুরী বলেছেন, “আমরা জনগণের জন্য, জনগণের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য বিএনপি করি। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।” #বিএনপি #আলহাজ্বসাদিকরিয়াজপিনাকচৌধুরী
#দিনাজপুর-২

Abu Rayhan
32 ভিউ · 6 মাস আগে

দিনাজপুর বিরলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।
================================== শুক্রবার (১ মে) সকালে শংকরপুর মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ একেএম আফজালুল আনাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার মো: জাকিরুল ইসলাম।

উপজেলা শাখার সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিরল উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুর রশিদ ও সেক্রেটারি আজমির হোসাইন। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শ্রমিক নেতা-কর্মীরা র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন, শিল্পায়ন ও অবকাঠামো নির্মাণে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকরাই সভ্যতার মূল কারিগর—তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।

Abu Rayhan
28 ভিউ · 6 মাস আগে

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা ও পৌর শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক চৌধুরী। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রমিকদের অধিকার ও গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।

Abu Rayhan
49 ভিউ · 7 মাস আগে

দিনাজপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

দিনাজপুর, [১২ এপ্রিল ২০২৬]: গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট। সরকারের টালবাহানার প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণভোটে জনগণের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও তা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

বক্তারা অবিলম্বে গণভোটের ফলাফল বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

কর্মসূচিতে ১১ দলীয় জোটের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Abu Rayhan
26 ভিউ · 11 মাস আগে

দিনাজপুর-০২ আসনে জামায়াতের প্রার্থী একেএম আফজালুল আনামের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন একেএম আফজালুল আনাম।

সোমবার (২৯ ডিসেম্বর) দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

একেএম আফজালুল আনাম বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। মনোনয়নপত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।
উল্লেখ্য, দিনাজপুর-০২ আসনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে।

Abu Rayhan
21 ভিউ · 11 মাস আগে

”আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে বিরল উপজেলা জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে প্রথমে একটি র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা ও জাতীয় ঐক্যের প্রতীক। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।

সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Abu Rayhan
27 ভিউ · 11 মাস আগে

জুলাই আন্দোলনের প্রতিবাদী কন্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী'র উপর হামলার প্রতিবাদে বিরলে বিভিন্ন দলের
বিক্ষোভ মিছিল।

Abu Rayhan
18 ভিউ · 12 মাস আগে

দিনাজপুর–০২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ (পিনাক চৌধুরী)–কে পরিবর্তনের দাবিতে স্থানীয়ভাবে অসন্তোষ দেখা দিয়েছে। ওই অসন্তুষ্ট অংশের উদ্যোগে বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নের বোর্ডহাট বাজার এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় আন্দোলনকারীরা অভিযোগ করছেন—দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় তাঁদের মতামত প্রতিফলিত হয়নি এবং নির্বাচনে “যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী” চান। এ কারণে তাঁরা ধারাবাহিকভাবে মশাল মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন।

সমগ্র পরিস্থিতিতে এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও ভিন্নমত স্পষ্ট হয়ে উঠেছে, যা আসন্ন নির্বাচনে স্থানীয় পর্যায়ের তৎপরতাকে আরও আলোচনায় এনেছে।

Abu Rayhan
10 ভিউ · 12 মাস আগে

⁣আমি জনগণের শাসক নয়, সেবক হতে চাই — বিরল–বোচাগঞ্জ–২ আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ একে এম আফজালুল আনামের বিশেষ সাক্ষাৎকার।

Abu Rayhan
29 ভিউ · 1 বছর আগে

⁣দিনাজপুর-২( বিরল বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর মনোনয়ন পুনর্বিবেচনার জন্য গণবিক্ষোভ অনুষ্ঠিত।

Abu Rayhan
48 ভিউ · 1 বছর আগে

⁣বিরল (দিনাজপুর), শুক্রবার (৩১ অক্টোবর):

হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে দিনাজপুরের বিরলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের উদ্যোগে বাদ জুমা বিরল বায়তুন নুর (আহলেহাদীছ) জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা মডেল মসজিদ প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “আমরা হিন্দুদের বিরুদ্ধে নই, বরং হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের অপকর্মের প্রতিবাদ করছি।”
তারা আরও বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্ম ও বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের ঐতিহ্য ও গৌরব।”

সমাবেশে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Abu Rayhan
26 ভিউ · 1 বছর আগে

⁣দিনাজপুরের বিরল উপজেলা জামায়াতের আমির ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Abu Rayhan
42 ভিউ · 1 বছর আগে

দিনাজপুরের বিরলে অটোচালককে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয়রা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর শহর থেকে যাত্রী বেশে অটোরিকশায় উঠে শালবন এলাকায় নিয়ে যায় দুই ছিনতাইকারী।
সেখানে অটোচালককে আঘাত করে অটো ছিনিয়ে পালানোর চেষ্টা করে তারা।

আহত চালক মোঃ নভেল, সুইহারী এলাকার সুমন ইসলামের ছেলে।
দীর্ঘ চার ঘণ্টা তল্লাশির পর স্থানীয়রা বনের ভেতর থেকে শ্রাবন ইসলাম ও নভেল নামে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটকৃতদের বিরুদ্ধে থানায় আইনগত প্রক্রিয়া চলছে, আর আহত চালক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Abu Rayhan
50 ভিউ · 1 বছর আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার উদ্যোগে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জন্য এক নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ঢেড়াপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, “বিগত ১৫ বছর দেশে যে নির্বাচন হয়েছে তা ছিল শুধুই প্রহসন। জনগণ আর সেই প্রহসনের নির্বাচন চায় না।” তারা আরও জোর দিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পি আর (Proportional Representation) পদ্ধতিতে করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক।

কর্মশালায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দায়িত্বশীল কর্মী উপস্থিত ছিলেন।

Abu Rayhan
60 ভিউ · 1 বছর আগে

⁣বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা উপলক্ষে বিরল উপজেলা জামায়াতের আন্দোলন ।

মূল দাবিসমূহ নিম্নরূপঃ

পাঁচ দফা দাবি:
১জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২️আসন্ন জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩️অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪️ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির ন্যায়বিচার দৃশ্যমান করা।
৫️স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

আরো দেখুন