Bangladesh | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Bangladesh
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিক্ষামূলক অনুষ্ঠান ‘ক্লাসের বাইরে’র দৃশ্যধারণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন ঢাকা ১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের রেকর্ডিং করা হয়। এ
অনুষ্ঠানে নবাবগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় শিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা ও দক্ষ মানবসম্পদ গঠনের বিষয়ে আলোচনা হয়। শিক্ষার্থীরা তাদের ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরে। সংসদ সদস্যও তাদের মতামত শোনেন।
এ সময় খন্দকার আবু আশফাক বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়বে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে তাদের আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি নবাবগঞ্জের ঐতিহ্য ও শিক্ষার্থীদের প্রতিভা তুলে ধরার উদ্যোগ নেওয়ায় বিটিভিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিটিভির কর্মকর্তা ও রেকর্ডিং দলের সদস্য, উপজেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিটিভি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি শিগগিরই বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে।
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিক্ষামূলক অনুষ্ঠান ‘ক্লাসের বাইরে’র দৃশ্যধারণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন ঢাকা ১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের রেকর্ডিং করা হয়। এ
অনুষ্ঠানে নবাবগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় শিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা ও দক্ষ মানবসম্পদ গঠনের বিষয়ে আলোচনা হয়। শিক্ষার্থীরা তাদের ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরে। সংসদ সদস্যও তাদের মতামত শোনেন।
এ সময় খন্দকার আবু আশফাক বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়বে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে তাদের আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি নবাবগঞ্জের ঐতিহ্য ও শিক্ষার্থীদের প্রতিভা তুলে ধরার উদ্যোগ নেওয়ায় বিটিভিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিটিভির কর্মকর্তা ও রেকর্ডিং দলের সদস্য, উপজেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিটিভি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি শিগগিরই বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে।
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
মজুরি কমিশন গঠনের পরও শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। চালানো হচ্ছে নৈরাজ্য, এ অভিযোগ করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
বুধবার (৪ নভেম্বর, ২০২৬) সাভারের পোশাকশিল্প এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। ভিডিও চিত্রে বিস্তারিত
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
দীর্ঘ প্রতীক্ষা ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত তালতলা এফসি ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। ফাইনালে প্রাইম ফোর্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্যানথম এফসি। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকার দোহার উপজেলার জামালচর গ্রামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা শুরুর আগে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়। প্রধান অতিথির কিক-অফের মধ্য দিয়ে শুরু হয় ফাইনাল ম্যাচ।
শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। মাঠে ছিল টানটান উত্তেজনা। দুই দলের খেলোয়াড়েরাই জয়ের জন্য লড়াই করেন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যানথম এফসি। রানার্সআপ হয় প্রাইম ফোর্স।
খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম বেপারী। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সাবেক ব্যাংকার ও ছাত্রদল নেতা মোহাম্মদ কবির হোসেন বলেন, অপ্রাপ্তবয়স্কদের মোবাইল আসক্তি কমাতে এবং মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। ইকরাশি কাচারিঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, স্থানীয় তরুণেরা অক্লান্ত পরিশ্রম করে এমন একটি জমজমাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। তাঁদের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। আয়োজক কমিটির সদস্য শরীফ সফলভাবে ফাইনাল খেলা সম্পন্ন করতে পেরে আনন্দ প্রকাশ করেন। আরেক সদস্য রোমান আহমেদ সাদাফ জানান, ভবিষ্যতেও তাঁদের উদ্যোগে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হবে। সদস্য প্রভাত বলেন, টুর্নামেন্ট আয়োজনে জামালচর গ্রামের মানুষ ও অতিথিরা যেভাবে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।
প্রধান অতিথি আবুল হাশেম বেপারী বক্তব্যে বলেন, যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তরুণদের অবসর সময়কে ইতিবাচক কাজে লাগাতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
রাইপাড়া বিএনপির সভাপতি আমির শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হায়দার আলী হিরু, রাইপাড়া বিএনপির সাধারণ সম্পাদক মুকুল তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশ নেয়। পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকলেও ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই তাঁরা এ আয়োজন করেন। স্থানীয়দের আশা, এমন উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহী করবে। পাশাপাশি এলাকায় সুস্থ ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তুলবে।
পাঁচ দল নিয়ে জামালচরে তালতলা এফসি ফুটবল টুর্নামেন্ট শুরু
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
দোহার উপজেলার জামালচর গ্রামে নেই কোনো নির্ধারিত ফুটবল মাঠ। চারপাশে শস্যখেত, আর সেই ক্ষেতের একাংশেই ফুটবলকে ঘিরে স্বপ্ন বুনছেন স্থানীয় তরুণেরা। পেশাদার মাঠ কিংবা আধুনিক সুযোগ-সুবিধা না থাকলেও, খেলাধুলার প্রতি ভালোবাসা আর ক্রীড়ামনস্ক মানসিকতা থেকে তাঁরা আয়োজন করেছেন ‘তালতলা এফসি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর প্রথম আসর। তাঁদের এই উদ্যোগ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং গ্রামীণ জনপদে খেলাধুলার চর্চা ছড়িয়ে দেওয়া এবং তরুণদের মাঠমুখী করার এক আন্তরিক প্রয়াস।
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের জামালচর গ্রামে শুরু হয়েছে ‘তালতলা এফসি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর প্রথম আসর (সেশন-১)। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় জামালচর তালতলা স্থানীয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতার পর জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সাবেক ব্যাংকার ও স্থানীয় সমাজকর্মী মোহাম্মদ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা কৃষকদলের সহ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন মোশারফ, জামাল, লিপন খান সহ স্থানীয় ফুটবল প্রেমী। উদ্বোধনী খেলায় গোল শূন্য ড্র হয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী দিনে মাঠে মুখোমুখি হয় প্যানথম এফসি ও ব্লু টাইটান। টুর্নামেন্টের প্রথম ম্যাচ ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল উৎসাহ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এ আসরে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো, প্রাইম ফোর্স, এস এ লায়ন, এলিট লিজেন্ড, ব্লু টাইটান ও প্যানথম এফসি।
স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানো এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। আয়োজকেরা আশা করছেন, টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে আরও বড়ো পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন করা সম্ভব হবে।
সামাজিক সুরক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরলেন রিজভী
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬) সকালে কলেজ মাঠে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি হাশেম বেপারী, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের খান, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এস এম কুদ্দুস এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করার নানা চেষ্টা চলছে। গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালন ও নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ রয়েছে। তবে এসব কর্মসূচির উদ্দেশ্য স্পষ্ট হওয়া প্রয়োজন।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে তেল, ডিজেলসহ বিভিন্ন জ্বালানির সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। এসব জ্বালানি দেশের শিল্প ও কৃষি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকট মোকাবিলায় সরকার বাজেটের অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিদ্যুৎ খাতের সমালোচনা করে রিজভী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে কুইক রেন্টাল ও ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে অনিয়মের সুযোগ তৈরি হয়েছিল। এ সময় বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে সরকার। এসব কর্মসূচির লক্ষ্য প্রান্তিক ও দরিদ্র মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা বলে উল্লেখ করেন তিনি।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এসব উদ্যোগকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার প্রসার ও দেশের উন্নয়নে কাজ করছেন। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার পাশাপাশি ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে সমালোচনার নামে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা উচিত নয়।
নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আবু আশফাক বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবকদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
প্রধান ও বিশেষ অতিথি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। এতে অন্তর্ভুক্ত ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের।
দোহারের জামালচরে শুরু হচ্ছে তালতলা এফসি ফুটবল টুর্নামেন্ট ২০২৬
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের জামালচর গ্রামে শুরু হতে যাচ্ছে ‘তালতলা এফসি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর প্রথম আসর (সেশন-১)। আগামীকাল ১৬ অক্টোবর, শুক্রবার, বিকেল সাড়ে ৩টায় জামালচর তালতলা স্থানীয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।
উদ্বোধনী দিনে মাঠে মুখোমুখি হবে প্যানথম এফসি ও ব্লু টাইটান। জামালচর তালতলা এফসির আয়োজনে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে। অন্য দলগুলো হলোঃ প্রাইম ফোর্স, এস এ লায়ন ও এলিট লিজেন্ড।
জামালচর গ্রামের উদীয়মান যুবকদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের লক্ষ্য স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করে তোলা। আয়োজকেরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ক্রীড়ামনোভাব আরও জোরদার হবে।
দোহারে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা করলেন এসপি শামীমা
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের আহ্বান জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।
আজ বুধবার (১৪ অক্টোবর, ২০২৬) বেলা ১০ টায় দোহার থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। সভায় সভাপতিত্ব করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। ছিলেন ঢাকা জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হাসেম বেপারী। এ ছাড়া উপস্থিত ছিলেন ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নবাবগঞ্জে নাফার নাড়ু উৎসবে খন্দকার আবু আশফাক
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা, সামাজিক অবক্ষয় ও নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
আজ ৯ অক্টোবর, ২০২৬, বিকেলে, ঢাকার নবাবগঞ্জে নাফা আয়োজিত নাড়ু উৎসবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
খন্দকার আবু আশফাক বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাঁদের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা জরুরি। কোনো ধরনের সাম্প্রদায়িক বিভাজন যেন সমাজে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা প্রয়োজন। খেলাধুলা, সংস্কৃতিচর্চা এবং সামাজিক-সাংস্কৃতিক আয়োজন তরুণদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করে।
নবাবগঞ্জে নাফা আয়োজিত নাড়ু উৎসব স্থানীয় মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতে সহায়ক। একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
সৌদি আরবের জেদ্দায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত দুই বাংলাদেশি প্রবাসীর পরিবারকে দেখতে তাঁদের বাড়িতে গেছেন ঢাকা ১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি আজ ৯ অক্টোবর, দুপুরে ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামে গিয়ে শোকাহতো স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর সৌদি আরবের জেদ্দা শহরের তামানিন এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে প্রাণ হারান দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের দুই প্রবাসী মোহিউল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলাম।
নিহতদের বাড়িতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য আবু আশফাক নিহত পরিবারের সদস্যদের সঙ্গে বসে কথা বলেন। সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন, দোহার বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম বেপারী, নিহতদের আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন। প্রিয়জনকে হারানোর শোকে পরিবার দুটি ভেঙে পড়েছে। তাঁদের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
প্রবাসে জীবিকার সন্ধানে গিয়ে এমন মর্মান্তিক ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যুতে এলাকায় শোক ও উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা এখন প্রিয়জনদের মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন।
লালমনিরহাটে সারের দাবীতে কৃষকদের বিক্ষোভ, বন্ধ মহাসড়ক
নদীভাঙন কবলিত যমুনার পারে বেশি বেশি বৃক্ষরোপন করা উচিৎ- বিএনপি নেতা বাচ্চু
.
#sirajganj | #bnp | #blschool
"মাদক বিরোধী সামাজিক বৈঠক" এর বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মজিবর রহমান চৌধুরী।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন এর পাহাড়ি এলাকায় মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক ভটভটি চালকের ছেলেকে অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে ২১ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে উপজেলার নেকমরদ ইউনিয়নের নেকমরদ বাজারের বাসনপট্টির ব্যবসায়ী রিপনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন ভুক্তভোগী মফিজ।
সাপে কাটলে কি করবেন বিস্তারিত জানতে চোখ রাখুন ভিডিওতে!
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জ্বালানি তেলের আসলেই কি সংকট? না কারসাজি!
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন এর পশ্চিম পোড়াগাঁও নিচুর দোকান এলাকার ভিক্ষুক মিসকিনের মাউ নামে পরিচিত আমেনা বেগমের ভিক্ষার চালে তিনজন প্রতিবন্ধীর সংসার চললেও নিশ্চিত নেই একবেলা খাওয়ার ভিক্ষুক আমেনা বেগমের দুই ছেলে ও এক মেয়ে ছিলো কয়েক বছর আগে নারিকেল গাছ থেকে পরে দীর্ঘদিন যাবত পুঙ্গত্ত বরন করে শেষমেষ নিয়তির কাছে হার মেনে পরকালে পাড়ি জমানতারপর আরেক ছেলে পাহাড় এ গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে প্রতিবন্ধী হয়ে যায়,একটা মেয়ে ছিলো প্রতিবন্ধী সেও মারা গেছেন তার রেখে যাওয়া একটা নাতনি ধামেলি সেও এখন প্রতিবন্ধী হয়ে হুইলচেয়ার এ চলাচল করে কোনো রকম আর আমেনা পাড়া ঘুরে ভিক্ষা করে সংসার চালালেও বর্তমানে বয়সের ভারে নুইয়ে পড়েন চলাচল করতে পারেন না মানুষের সাহায্য সহযোগিতায় কোনো রকম খেয়ে না খেয়ে চলে আমেনা বেগমের এখন সমাজের উচ্চবর্গের মানুষের সাহায্য সহযোগিতা কামনা করেন এবং সরকারি অনুদান পাওয়ার জন্য অনুরোধ করেন
আলীকদমে রেপারপাড়া এলাকার বন্যা পরিস্থিতি
ঘাট ও আছে টার্মিনাল ও আছে কিন্তু লঞ্চ ভিড়ে না ঘাটে।
ভোলা লালমোহন উপজেলার কচুয়াখালী লঞ্চ ঘাট।
#bangladesh #bmw #bravo #success
এই খেলার মধ্যে রয়েছে ছোট বেলার হাজার ও স্মৃতি।