ধর্ম ও শিক্ষা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
ধর্ম ও শিক্ষা
এনটিআরটিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের অবস্থান কর্মসূচি।
Learn Islam
Islam for peace
একটা জাতির সভ্যতার বহিঃপ্রকাশের প্রথম স্তর হল, তা প্রাথমিক শিক্ষা।
প্রাথমিক শিক্ষার অর্জনই তাকে বলে দেবে, সে কোন পথে চলবে।
আজকের বাংলাদেশে দেখা যায়, সরকারি প্রাইমারি স্কুলগুলোতে অর্থপূর্ণ কোন শিক্ষা ব্যবস্থা নেই। যার ফলে দেখা যায় প্রাইমারি স্কুলের লেখাপড়া শেষ করে মাধ্যমিক জীবন লেখাপড়া শেষ করে, ভার্সিটি জীবনে পদার্পণ করে, তবুও সে আত্ম মানবতা সম্পর্কে অবগত হতে পারে না।
অথচ মাদ্রাসাগুলোতে তাকালে দেখা যায় বিশেষ করে বিশেষ করে নূরানী মাদ্রাসা ও কওমি মাদ্রাসা গুলোতে,
শতভাগ আস্থা পূর্ণ মানব সভ্যতা বিকাশে শিক্ষা ব্যবস্থা রয়েছে।
অতএব সব বিবেকবান সকল অভিভাবকগণকে বলবো,
আপনারা আপনাদের সন্তানকে সেই শিক্ষা ব্যবস্থায় বড় করে তুলুন,
যে শিক্ষা ব্যবস্থা উপকারে আসে, দেশ জাতির উপকারে আসে।
বছরে মাত্র ২ টি ঈদের নামাজ ঈদগাহ আদায় করার কারনে অনেকের ভুল হয়ে যায়। তাই সঠিক ভাবে নামাজ আদায় নিয়ে কথা বলছেন ডোমার থানা পাড়া জামে মসজিদের প্রধান ইমাম পীরজাদা মুফতি সৈয়দ খন্দকার এজাহারুল হক সাজু।
গাড়িতে করে হাজিরা আল্লাহর ঘরে যাওয়ার দৃশ্য।
নরসিংদী জেলায় হিন্দু ছাত্র মহাসংঘের পক্ষ থেকে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দিতে গীতা দান কার্যক্রম আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সনাতন ধর্মের মূল্যবোধ প্রচারের লক্ষ্যে। এতে বিভিন্ন শিক্ষার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। এই মহতী উদ্যোগে গীতা প্রদান ছাড়াও ধর্মীয় আলোচনা, ভক্তিগীত এবং শুভেচ্ছা বিনিময়ের আয়োজন ছিল। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস প্রশংসিত হয়েছে সকল মহলে।
সিরাজগঞ্জে মেরিন ইন্সটিটিউটের ফুল সাট ডাউন কর্মসূচি
সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা এক অনন্য শিক্ষামূলক ও সচেতনতামূলক অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
৮ মে (বৃহস্পতিবার) কলেজের অডিটরিয়ামে এ মতবিনিময় সভা আয়োজিত হয়। উক্ত সভায় অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সমন্বয়ক ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) মোঃ জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সিনিয়র শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি এবং অভিভাবক প্রতিনিধিগণ।
সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, শিক্ষার্থীদের নৈতিকতা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখার উপায় এবং কলেজের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা উত্থাপন করে এবং শিক্ষকমণ্ডলী তা সমাধানের আশ্বাস দেন।
অতিরিক্ত পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও নৈতিকভাবে গড়ে তুলতে হবে। তারা ভবিষ্যতের কাণ্ডারি। সবাই মিলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।”
মতবিনিময় সভা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং ভবিষ্যতে এমন সভার ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেন।
কারবালা একটি মৃত্যু নয়, এটি এক নবজাগরণ। ইমাম হুসাইন (রা.)-এর রক্তে ইসলাম পুনর্জন্ম লাভ করেছিল। তাঁর আত্মত্যাগের বার্তা আজও জাগ্রত করে আমাদের বিবেককে, এবং অনুপ্রাণিত করে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে। তাই বলা হয়, “প্রতিটি যুগে কারবালা ঘটে, প্রতিটি জমিনেই একজন হুসাইন থাকে।”
#motivational
এই কথাটি শুধু প্রসাধনী পণ্যের ক্ষেত্রেই নয়, বরং আধুনিক সমাজ ব্যবস্থার অনেক দিকেই প্রযোজ্য। আজকের সমাজ যেন এক রঙিন মোড়কে মোড়া বাস্তবতার বিকৃতি, যেখানে বাহ্যিক চাকচিক্য, ব্র্যান্ডিং ও ‘পারফেকশন’-এর আড়ালে লুকিয়ে আছে অনেক অসত্য, প্রতারণা ও অন্তঃসারশূন্যতা।
Eye News BD প্রতিবেদক: গৌরব সাহা
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।
শিক্ষার্থীরা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের দাবির পক্ষে প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা জানান, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং দাবি আদায়ের লক্ষ্যে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল আয়োজন করেছেন।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠিত কর্মসূচিতে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং সমাবেশে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
রিপোর্ট: গৌরব সাহা | Eye News BD
ভারতে ওয়াকফ আইনের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং “নারী সংস্কার কমিশন” বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার গণমিছিল।
কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলা চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যেগে ভারতীয় হাই কমিশনারের অভিমুখে সংমার্চ
পিরোজপুরের ভান্ডারিয়া বন্দরের বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আয়োজক কমিটি গঠন নিয়ে উপজেলা বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল হয়েছে।
মাহফিল আয়োজক কমিটির সভাপতি মনিরুল হক জমাদ্দারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে ১৭ এপ্রিল ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির আকনের নেতৃত্বে উপজেলা চত্বরে তাফসির কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা বিএনপির নেতাকর্মীর দাবির সঙ্গে সহমত পোষণ করে তাফসির কমিটি ভেঙে দেন এবং স্থানীয় মাওলানা আব্দুল জলিলকে আহবায়ক করে একটি নতুন কমিটি গঠন করে দেন।
এ তাফসিরুল মাহফিলে উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ সোহেল মঞ্জর সুমনকে প্রধান অতিথি করে লিফলেট বিতরণ করে। এদিকে নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন ও ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে অন্য একটি গ্রুপ সোমবার সকালে (২১ এপ্রিল) ভান্ডারিয়া উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করে এবং তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে প্রধান অতিথিকে নিয়ে আপত্তি তোলেন।
দুটি ঘটনাকেই দলীয় শৃঙ্খলা পরিপন্থী দাবি করে পিরোজপুর জেলা বিএনপি ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদারের দলীয় পদ স্থগিত করেছে। সোমবার (২১ এপ্রিল) রাতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান ওরফে লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার দলীয় পদ স্থগিত করা হয়। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন - জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির, আবু বক্কর সিদ্দিক বাদল ও সরদার কামরুজ্জামান চাঁন। এ তদন্ত কমিটিকে চিঠি পাওয়ার পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপি বরাবরে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
এ বিষয়ে ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার বলেন, স্বৈরাচার সরকারের নেতাকর্মীদের নিয়ে মাহফিল আয়োজক কমিটি গঠন করা হয়েছিল। আমি এই ঘটনার প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আরও বলেন, কেন্দ্র ছাড়া জেলা বিএনপি আমার সদস্যপদ স্থগিত করার ক্ষমতা রাখে না। এমনকি পদ স্থগিতের আগে আমাকে কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পৌর বিএনপির দায়িত্বশীল পদে থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে ঊর্ধ্বতন নেতাদের মৌখিক নির্দেশনায় তার পদ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহানবী (সা.) কে নিয়ে ক টূ ক্তির অভিযোগে তেজগাঁওয়ে সড়ক অবরোধ, সেনা বাহি নী মোতায়েন
বিএনপি নেতা আমিনুলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন | BNP Leader Aminul Haque |
ঢাকা, ২০ এপ্রিল ২০২৫ — বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের প্রতিষ্ঠাতা পিজুষ দাস আজ এক বক্তব্যে স্পষ্ট করে বলেন, "আমরা আমাদের ৮ দফা দাবি সরকার পতনের পর নয়, বরং আওয়ামী লীগ সরকারের সময়েই ২০২৩ সালের ৮ই অক্টোবর সরকারের কাছে তুলে ধরেছি।"
তিনি আরও বলেন, "যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখনও আমরা রাজপথে ছিলাম। আমাদেরকে ভয় দেখিয়ে সরানো যায়নি। এটি তারই এক প্রমাণ। আমরা রাজনীতি বুঝি না, ধর্মনীতি বুঝি না, তবে সনাতন সম্প্রদায়ের ওপর কোনো প্রকার অন্যায়-অবিচার হলে অবশ্যই আন্দোলন করবো। এটি আমাদের সাংবিধানিক অধিকার।"
৮ দফা দাবি প্রসঙ্গে পিজুষ দাস বলেন, "এই ৮ দফা সনাতনীদের প্রাণের দাবি। তাই রাষ্ট্রের কাছে আবেদন—অতি দ্রুত যেন এই দাবিগুলো বাস্তবায়ন করা হয়।"
তিনি আরও বলেন, "আমরা রাষ্ট্রকে সর্বদাই সম্মান করি। রাষ্ট্র আমাদের মা। আর সনাতনদের রক্ষায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ সর্বদা প্রস্তুত থাকবে। এটি একটি অরাজনৈতিক সংগঠন—আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো।"
সাতক্ষীরার কালিগঞ্জে মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ১১জন হাফেজকে পাগড়ি প্রদান।
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।