video_20250317_154407

Shorts Créer

video_20250317_154407

সাইনেষ্ট গুপে শ্রকিমের গায়ে সন্তাস দিয়ে হামলা করে অনেক শ্রমিককে অহত করে তাদের মধ্যে অনেকে মেডিকেলে ভতি

Md liton Khan

0

1

35

বক্তব্য দিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে বক্তব্য দিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম । ঠাকুরগাঁওয়ে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

শাহাজাদ ইসলাম

0

0

11

YouCut_20251010_220252029

⁣কালিয়াকৈরে বৃষ্টি বিঘ্নতার মাঝেই রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মীসভা অনুষ্ঠিত।


গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর কালিয়াকৈরে মৌচাক ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্রকাঠামো গঠনকল্পে ৩১ দফার আলোকে কর্মীসভা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক প্রস্তুতি কর্মীসভা অনুষ্ঠিত হয়।মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাড: কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে কর্মীসভা অনুষ্ঠিত হয়ে থাকে উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল"সাংগঠনিক সম্পাদক(ঢাকা বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবির খান' শ্রম বিষয়ক সহ সম্পাদক,বি.এন.পি কেন্দ্রীয় কমিটি,এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র জনাব মজিবুর রহমান ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,জনাব সাইজুদ্দিন আহমেদ সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কালিয়াকৈর পৌর বিএনপি.. আরো উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

SM Shakil Ahamed

0

0

5

মিগ২৯ যুদ্ধ বিমান

⁣মিগ২৯ যুদ্ধ বিমান

Akm Kaysarul Alam

0

1

23

বরগুনায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ১,৪০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ

স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছে। বুধবার শ্রাবণের বৃষ্টিস্নাত এক দুপুরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচির আওতায় পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে নির্মিত ক্রোক খাল পাড়ে স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডি কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে পূবালী ব্যাংক পিএলসির অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় ---

মোঃ আতিকুর রহমান ইশতি

0

0

3

1000292018

⁣​কচুয়ায় নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা শাহ আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ

​
চাঁদপুরের কচুয়ায় নিজের ১৩ বছর বয়সী নাতনিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে পাষণ্ড দাদা মোঃ শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​ঘটনাটি ঘটেছে উপজেলার ১০নং উত্তর গোহট ইউনিয়নের খিলা হাজী বাড়িতে। ভুক্তভোগী মোছাম্মদ জামিলা আক্তার (১৩) ওই গ্রামের শাহাদাত হোসেন সবুজের মেয়ে এবং রহিমানগর মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর আবাসিক (বোর্ডিং) ছাত্রী।

​পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী জামিলার পিতা-মাতা দীর্ঘ তিন বছর যাবত কুমিল্লা শহরে ভাড়া বাসায় বসবাস করছেন। মেয়ের লেখাপড়ার সুবিধার্থে তাকে রহিমানগর মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করানো হতো।

​শাহ আলমের স্ত্রী দীর্ঘ চার বছর ধরে সৌদি আরব প্রবাসী এবং তার ছোট ছেলে বিপ্লবও বর্তমানে প্রবাসে রয়েছেন। সেই সুবাদে শাহ আলম তার প্রবাসী ছেলে বিপ্লবের শূন্য ঘরে একাকী বসবাস করতেন। গত ২০ মে ২০২৬ ইং তারিখে শাহ আলম জামিলার বাবাকে ফোন দিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে বলিয়ে জামিলাকে ঈদের ছুটিতে খিলা গ্রামের বাড়িতে নিয়ে আসেন।
​পরবর্তীতে গত ২৫ মে ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১২টার দিকে শাহ আলম তার নাতনি জামিলাকে ডেকে বলে, প্রবাসে থাকা তার দাদীর সাথে ফোনে কথা বলিয়ে দেওয়া হবে। এই উছিলায় তাকে বিপ্লবের ঘরে নিয়ে যাওয়া হয়।

সেখানে জামিলার মুখ চেপে ধরে এবং হাতে থাকা চুরির ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পাষণ্ড দাদা শাহ আলম। ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।
​"আমি আমার বাবার দৃষ্টান্তমূলক বিচার চাই"
​কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী জামিলা আক্তারের পিতা মোঃ শাহাদাত হোসেন সবুজ বলেন, "আমার নিজের জন্মদাতা বাবা আমার মেয়েকে ঈদের ছুটিতে বাড়িতে এনে এই জঘন্যতম কাজ করবে, তা আমি কল্পনাও করতে পারিনি। আমি আমার পাষণ্ড পিতার কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার চাই।"

​ঘটনার সত্যতা স্বীকার করে জামিলার ছোট চাচী আঁখি আক্তার বলেন, আমার শ্বশুর যে এমন পৈশাচিক ঘটনা ঘটাবেন, তা আমাদের ধারণার বাইরে ছিল। ঘটনাটি শোনার পর আমি স্তব্ধ।

জামিলা আক্তারের মা বলেন, আমার শশুর মোঃ শাহ আলম আমার মেয়ের সাথে যে ঘটনা করেছে আমি দেশবাসী ও প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচারের দাবি জানাচ্ছি।"

​এই বিষয়ে কচুয়া থানা পুলিশ জানায়, ঘটনাটির লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসামিকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

MDRaihanMia MDRaihanMia

0

0

6