ত্রিশালে নিজ দোকানের ভেতর চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, শাটার বন্ধ করে পালাল দুর্বৃত্তরা

Shorts News Create

ত্রিশালে নিজ দোকানের ভেতর চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, শাটার বন্ধ করে পালাল দুর্বৃত্তরা

ময়মনসিংহের ত্রিশালে এক চাল ব্যবসায়ীকে তার নিজ দোকানের ভেতর নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর লাশ দোকানের ভেতরে রেখে বাইরে থেকে শাটার বন্ধ করে পালিয়ে যায় ঘাতকরা। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বগার বাজার চৌরাস্তায়।

নিহত সুসেন চন্দ্র সরকার (৬২) উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। তিনি বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি চালের আড়তের মালিক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সুসেন চন্দ্র সরকারকে আঘাত করে হত্যা নিশ্চিত করে। এরপর দোকানের শাটার নামিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দোকানে গিয়ে শাটার খুলে ভেতরে সুসেন চন্দ্র সরকারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে সুজন সরকার জানান, তাদের দীর্ঘদিনের চালের ব্যবসায় কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরিবার।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।

Md Ashik

0

0

11

কুতুবদিয়ার প্রায় ৬০ হাজার মানুষ সরাসরি মৎস্যের সাথে জড়িত

⁣ভায় আরও উল্লেখ করা হয়, কুতুবদিয়া উপকূলের প্রায় ৬০ হাজার মানুষ সরাসরি সাগরের মৎস্য আহরণের সঙ্গে যুক্ত। সাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে জলদস্যুতা রোধ, জেলেদের নিবন্ধন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা এবং মাছ ধরার ট্রলারগুলোকে প্রশাসনের সুনির্দিষ্ট নজরদারির আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা নাজমুস সাকিব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Nazrul Islam

0

0

9

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি  বোটসহ ২৩ জন  আটক

⁣বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে অভিযানে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জন চোরাকারবারিকে আটক করেছে।

নৌবাহিনী সূত্র জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরে সন্দেহজনক দুটি কাঠের বোট থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের বোট দুটি আটক করা হয়।
তল্লাশিতে বোট দু’টি থেকে ১ হাজার ৭৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকরা অধিক মুনাফার আশায় শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্ট মায়ানমারে পাচারের কথা স্বীকার করেছে। পরে জব্দ মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Nazrul Islam

0

0

8

lv_0_20250408004057

আল্লাহ সবাইকে সাহায্য কর

Kader Sk

0

1

20

বাউফলে স্কুল ছাত্রীর আত্মহত্যা।

বখাটে ছেলেদের উত্ত্যক্ত করার কারনে স্কুল ছাগ্রীর আত্মহত্যার ঘটনা ঘটে।

Afzal Khan

0

1

38

আজকের সারাদিনের গুরুত্বপূর্ণ সংবাদ    #reels #news #breakingnews #breakingnewstoday

⁣আজকের সারাদিনের গুরুত্বপূর্ণ সংবাদ

#reels #news #breakingnews #breakingnewstoday

Akm Kaysarul Alam

0

1

35