সিরাজগঞ্জে ধর্ষণের হুমকিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ভুক্তভোগী পরিবার

السراويل القصيرة خلق

সিরাজগঞ্জে ধর্ষণের হুমকিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ভুক্তভোগী পরিবার
Juwel Hossain

সিরাজগঞ্জে ধর্ষণের হুমকিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ভুক্তভোগী পরিবার

⁣সিরাজগঞ্জে ধর্ষণের হুমকিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান ভুক্তভোগী পরিবার
.
#sirajganj | #bnpfamily #tariquerahman

Juwel Hossain

0

0

شارك

7

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে উল্লাপাড়ায় বিএনপির বিক্ষোভ
Juwel Hossain

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে উল্লাপাড়ায় বিএনপির বিক্ষোভ

⁣ওসমান হাদিকে গু/লির প্রতিবাদে উল্লাপাড়ায় বিএনপির বিক্ষোভ
.
#ullapara | #osman_hadi | #bnp

Juwel Hossain

0

0

شارك

3

১৫ই আগষ্ট রোজ শুক্রবার দাখিন খান গ্রামের,৩১ নং ওয়ার্ড,গাজীপুর সদর মেট্রো থানা,বাসিন্দা  জনাব নাজমুল
1753900756578223

১৫ই আগষ্ট রোজ শুক্রবার দাখিন খান গ্রামের,৩১ নং ওয়ার্ড,গাজীপুর সদর মেট্রো থানা,বাসিন্দা জনাব নাজমুল

১৫ই আগষ্ট রোজ শুক্রবার দাখিন খান গ্রামের,৩১ নং ওয়ার্ড,গাজীপুর সদর মেট্রো থানা,বাসিন্দা জনাব নাজমুল সিদ্দিকীর মোল্লার বাড়িতে ডাকাতির ঘঠনা ঘটে

1753900756578223

0

0

شارك

17

মতলব উত্তরে কৃষ্ণপুর গ্রামের বরোপিট দখল নিয়ে হামলা।
ShahidulIslamkhokan

মতলব উত্তরে কৃষ্ণপুর গ্রামের বরোপিট দখল নিয়ে হামলা।

⁣মতলব উত্তরে বরোপিট দখল করতে এসে
বাড়ি ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বরোপিট (ফিসারী) দখল করতে এসে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার ৫ এপ্রিল দুপুরে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ঘটনা সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়া প্রধান বাড়ি সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের একটি বরোপিট আছে, যা এলাকার ৩০ জন লোক মিলে একটি সমিতি ঘটনা করে, ২০ বছর আগে পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নিয়ে মাছ চাষ করতো।
২০০৯ সালে ঐ লিজের মেয়াদ শেষ হয়ে গেলে গনি প্রধান জোর করে সে একাই বরোপিট ভোগ করতো। কিন্তু ৫ আগষ্টেরপর আবার সবাই মিলে ঐ ৩০ পরিবার ভোগ করতে চাইলে গনি প্রধান তাতে রাজি হয়নি। এই নিয়ে গত ৭ মার্চ তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা মিলে ঐ ৩০ পরিবারকে ভোগ করার সিদ্ধান্ত দেয়। গনি প্রধান স্থানীয়দের কথা অমান্য করে জোর করে আবার দখল, হামলা ও লুটপাট করে।
এ বিষয়ে ভুক্তভোগী আলী আরশাদের ছেলে আনিছ প্রধান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল শনিবার দুপুরে গনি প্রধান ও মামুন মনিরের হুকুমে,গনির ছেলে ছেলে রাহাত, জাহিদ, উত্তর লুধুয়ার আকাশ ও জিহাদ সহ আরো অজ্ঞাতনামা ১৫/২০ জন মিলে বরোপিটের সাইনবোর্ড ভেঙ্গে এবং আরশাদ আলীর ঘরে হামলা, ভাংচুর, মোবাইল, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করে।

আলী আরশাদের স্ত্রী জয়নব বেগম, তার ছেলে আনিছ ও মাহফুজ বলেন, গণি প্রধানের নির্দেশে তার দুই ছেলে রাহাত, জাহিদ, গজরার মামুন মনির ও উত্তর লুধুয়া থেকে লোক ভাড়া করে এনে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা করে। ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে এবং ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে যায়। ককটেল বোমা নিয়ে এসে আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয় এবং দুই বৃদ্ধ মহিলাকে মারধর করেছে।

এ বিষয়ে গনি প্রধান বলেন, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেনি। পূর্বে আমি লিজ এনেছিলাম। বর্তমানে লিজ দেওয়া বন্ধ থাকায় নতুন করে লিজ আনতে পাড়িনি।

এ ঘটনার পর মতলব উত্তর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ShahidulIslamkhokan

0

0

شارك

26

⁣সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন
আই নিউজ বিডি

⁣সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষ্যে র‌্যাব-১৩ এর বিশেষ নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার দিকে জেলা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশেষ নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, গাইবান্ধা র‌্যাব -১৩ এর কোম্পানী কমান্ডার তরিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও প্রতিবন্ধকতাহীনতা এবং কোনো দুষ্কৃতকারী যাতে ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে এজন্য র‌্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় জেলার ৫ টি আসনের ৬৭৫ টি ভোটকেন্দ্রে ১৪ টি টহল দল, ২ টি ষ্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, ১ টি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‌্যাব সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবে।

এছাড়াও র‌্যাবের মিডিয়া সেল সার্বক্ষনিক মিডিয়া মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে যে কোনো ধরনের গুজব ও অপতথ্য প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

আই নিউজ বিডি

0

0

شارك

14

এবারে রাঙ্গুনিয়ায় বোরো ধানের বাম্পার ফলন, শ্রমিকের দাম বৃদ্ধিতে বিপাকের কৃষক
Mohammad Tayabul Islam

এবারে রাঙ্গুনিয়ায় বোরো ধানের বাম্পার ফলন, শ্রমিকের দাম বৃদ্ধিতে বিপাকের কৃষক

⁣এবারে রাঙ্গুনিয়ায় বোরো ধানের বাম্পার ফলন, শ্রমিকের দাম বৃদ্ধিতে বিপাকের কৃষক
দেশের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলসহ বিভিন্ন বিলে এবারে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে সবুজ ধান সোনালি বৰ্ণ হয়ে পাকতে শুরু করলে গুমাই বিলসহ বিভিন্ন বিলে ধান কাটা শুরু করেছে কৃষকরা। অনেক কৃষক ধান কেটে মাড়াই করে ঘরে তুলেছেন। তবে এবার শ্রমিকের দাম বৃদ্ধি হওয়ায় বিপাকে পড়েছে কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গুমাইবিলসহ উপজেলায় ৩ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত মৌসুমে রাঙ্গুনিয়ায় ধান ও চালের ন্যায্যমূল্য পাওয়ায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ হয়েছে। বাংলাদেশে প্রধান চলনবিলের পরে দ্বিতীয় বিল হিসেবে পরিচিত এ গুমাই বিল। জানা যায়, গুমাইবিলে প্রতি বোরো মৌসুমে দেড় হাজার হেক্টর জমিতে আবাদ হয়। এ বছর প্রায় ২ হাজার হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে।

এদিকে গুমাই বিলসহ অন্যান্য বিলে গিয়ে দেখা যায় এবারে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কৃষকরা বিপাকে পড়েছে শ্রমিকের মূল্য বৃদ্ধি নিয়ে। অন্যান্য বারের তুলনায় এবারে শ্রমিক সংকট ও শ্রমিকের দাম ৩০০ থেকে ৪০০ টাকা বৃদ্ধি হয়েছে।

তবে আবহাওয়া অনুকূলে থাকায় হাসিমুখে ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা।

Mohammad Tayabul Islam

0

0

شارك

22