লাইক দিন পয়েন্ট জিতুন!
Şort oluşturmak
গলাচিপায় র্যাব-৮ এর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
বিবরণ:
পটুয়াখালীর গলাচিপায় র্যাব-৮, সিপিসি-১ এর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।
আজ (৬ অক্টোবর ২০২৫) স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর রোডের গোপাল স্টোর ও নুপুর স্টোরে অভিযান পরিচালনা করে।
অভিযানে গোপাল স্টোর থেকে প্রায় ১ টন এবং নুপুর স্টোর থেকে ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দোকান মালিককে যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
র্যাব জানায়, পরিবেশের জন্য ক্ষতিকর এসব পলিথিন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
স্কোয়াড্রন লিডার রাশেদ
কোম্পানি অধিনায়ক
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী
কক্সবাজারের কুতুবদিয়ায় ডেঙ্গু পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
নভেম্বর মাসেই দুই শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন—যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন ইউনিয়ন এবং বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্য বলছে—
গত দুই সপ্তাহে ডেঙ্গু উপসর্গ নিয়ে প্রতিদিন ৮ থেকে ১২ জন রোগী চিকিৎসা নেওয়ায় আসছেন।
চিকিৎসকরা জানাচ্ছেন— যাদের অবস্থা জটিল নয়, তাদের বাসায় থেকেই চিকিৎসার নির্দেশ দেওয়া হচ্ছে।“দ্বীপাঞ্চলে আগে এত ডেঙ্গু দেখা যেত না। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে মশার বিস্তার বেড়েছে।
এখনই পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”



