close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

निकर सृजन करना

গলাচিপায় র‌্যাব-৮ এর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বিবরণ:
পটুয়াখালীর গলাচিপায় র‌্যাব-৮, সিপিসি-১ এর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।
আজ (৬ অক্টোবর ২০২৫) স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর রোডের গোপাল স্টোর ও নুপুর স্টোরে অভিযান পরিচালনা করে।

অভিযানে গোপাল স্টোর থেকে প্রায় ১ টন এবং নুপুর স্টোর থেকে ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দোকান মালিককে যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

র‌্যাব জানায়, পরিবেশের জন্য ক্ষতিকর এসব পলিথিন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

স্কোয়াড্রন লিডার রাশেদ
কোম্পানি অধিনায়ক
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী

Atiqur Rahman

0

0

7

হাতিরঝিল আদলে চিলমারী- হরিপুর তিস্তা সেতুর সংযোগ মডেল ব্রিজের সর্বশেষ কাজ চলমান।

ChilmariView

0

1

13

নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কে চৌধুরী হেলিম বিগত সরকারের আমলে মিডিয়ার স্বাধীনতা সম্পর্কে ভাষণ দিয়েছেন।

Bijoy Chandra Das

0

0

5

টাংগাইলের গোপালপুর উপজেলায় অবস্থিত নান্দনিক স্থাপনায় ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদটি অবস্থিত। ২০১৩ সালে ইহার নির্মাণ কাজ শুরু হয়েছিল।

Motior Rahman Sumon

0

1

12

⁣একুশে বই ও লোকজ মেলা ২০২৫

Akm Kaysarul Alam

0

0

470

⁣জেলা প্রশাসকের কার্যালয়ের এক অফিসিয়াল নোটিশ অনুযায়ী, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সন্মুখে অবৈধভাবে বসানো দোকানগুলো উচ্ছেদ করার কাজ বাস্তবায়িত হয়। উচ্ছেদের উদ্দেশ্য ছিল হাসপাতালের সামনের ফায়ার লেন এবং জন চলাচলের পথ পরিষ্কার রাখা ।

Jabed Hossain

0

0

8