পূর্বধলায় বিএনপির বিক্ষোভ

Shorts Skapa

পূর্বধলায় বিএনপির বিক্ষোভ

নেত্রকোনা জেলার পূর্বধলায় আঃলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Md MR Uzzal

0

0

7

সাভার বাইপাইলে সড়ক দুর্ঘটনায় ৮ বছরের শিশু নিহত

⁣সাভার বাইপাইলে সড়ক দুর্ঘটনায় ৮ বছরের শিশু নিহত।

1753900756578223

0

0

7

আতাফলের ভ্রাম্যমাণ দোকান

⁣আতাফলের ভ্রাম্যমাণ দোকান

Akm Kaysarul Alam

0

0

25

সিরাজগঞ্জের সলঙ্গায় সাংবাদিক নির্যাতনকারীদের সহয়তা করলেন মামলার তদন্ত কর্মকর্তা

⁣সলঙ্গায় সাংবাদিকদের উপর হামলার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও মামলা হওয়ার তিনদিন পেরোলেও কাউকেই গ্রেফতার না করে নিজেই কোর্টে গিয়ে আসামীদের জামিন করিয়ে আনলেন মামলার তদন্তকারী কর্মকর্তা সলঙ্গা থানার এস আই মনাহার হোসেন।

মামলার বাদী ভুক্তভোগী সাংবাদিক মোরশেদ ও এস আই মনাহারের কল রেকর্ড ।

শাহরিয়ার মোরশেদ

0

1

24

⁣শ্যামনগরে শতবর্ষী গিরিধরের চড়ক পূজা

⁣শ্যামনগরে শতবর্ষী গিরিধরের চড়ক পূজা

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলঘেঁসা মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামের প্রত্যন্ত এলাকায় শতবর্ষ কাল পূর্বে চড়ক পূজা কেন্দ্র করে ছোট্ট একটি পরিচয়ের একটি মেলা হতো, শেষ পর্যন্ত গিরিধারী চড়ক মেলা নামে পরিচিতি লাভ করেছে। বিভিন্ন সময়ের পালা বদলে বাংলা নববর্ষ ও দক্ষিণবাংলায় গিরিধারী চড়ক মেলায় এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বয়ে চলেছে দীর্ঘকাল। চৈত্র সংক্রান্তের শেষে অনুষ্ঠিত হচ্ছে গিরিধারী চড়ক মেলা। দক্ষিণবাংলায় শ্যামনগরে গিরিধারী সড়ক মেলা ইতিহাস খ্যাত। এছাড়া শ্যামনগরে উপজেলায় আটটি স্থানে চড়ক মেলা অনুষ্ঠিত হয়েছে।
২০২৫ সালে অর্থাৎ ১৪৩২ বঙ্গাব্দে চৈত্রমাসে চড়কপূজার শতবর্ষ পূর্ণ হলো। সেই উপলক্ষ্যে অতীতের সোনালি দিনগুলোকে তুলে ধরার জন্য চেষ্টা করা হয়েছে। সাথে গিরিধারে চড়ক মেলা পূজা উদযাপন কমিটির জন্মের লেখক শিক্ষক দেবপ্রসাদ মন্ডল ও নব কুমার মন্ডল তাদের তথ্য অনুসন্ধানে কাজটি আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে ।
বাংলাদেশের বাঙালিদের অতি প্রাচীনতম লোক উৎসব চড়ক পূজা শিবের গাজন। ক্রমে ক্রমে ব্রাহ্মণ পুরোহিতরা এই গাজনকে শিব উৎসবে পরিণত করেছেন। শিবক্রমে প্রধান গ্রাম দেবতা গাজন সহজে শিবের গাজন নামে পরিণত লাভ করে। পন্ডিতেরা মনে করেন যে গাজন ও গাজনের সঙ্গে সংশ্লিষ্ট চড়ক উৎসব আদিম সমাজ থেকে এসেছে।

Ranajit Barman

0

1

925

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি  বোটসহ ২৩ জন  আটক

⁣বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে অভিযানে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জন চোরাকারবারিকে আটক করেছে।

নৌবাহিনী সূত্র জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরে সন্দেহজনক দুটি কাঠের বোট থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের বোট দুটি আটক করা হয়।
তল্লাশিতে বোট দু’টি থেকে ১ হাজার ৭৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকরা অধিক মুনাফার আশায় শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্ট মায়ানমারে পাচারের কথা স্বীকার করেছে। পরে জব্দ মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Nazrul Islam

0

0

8