প্রধান বিচারপতি জনাব খাইরুল হক সাহেবের মামলার শুনানি চলাকালীন অবস্থায় রাষ্ট্র পক্ষের ডিএজি র উগ্রতা।
Kratke hlače Stvoriti
প্রধান বিচারপতি জনাব খাইরুল হক সাহেবের মামলার শুনানি চলাকালীন অবস্থায় রাষ্ট্র পক্ষের ডিএজি র উগ্রতা।
গতকাল সাবেক প্রধান বিচারপতি জনাব খাইরুল হক সাহেবের মামলার শুনানির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের ডিএজি এডভোকেট রাসেল কোর্টকে ধমকের সুরে জানান— “আজ শুনানি হবে না, এক সপ্তাহ পরে করতে হবে।”
এ সময় খায়রুল হক সাহেবের পক্ষের আইনজীবীগণ— কামরুল হক সিদ্দিকী, মহসিনুর রহমান, জেড আই খান পান্না, এম কে রহমান, মনসুরুল হক চৌধুরী, মঞ্জিল মোর্শেদ প্রমুখ আপত্তি জানিয়ে বলেন— “আপনি কোর্টকে ডিকটেট করতে পারেন না, আপনার সাবমিশন দিতে পারেন।”
ঠিক তখনই এজি জসিম, ইব্রাহিম খলিল, উজ্জ্বলসহ কয়েকজন বেঞ্চ থেকে লাফিয়ে উঠে বিচারপতির সামনেই আইনজীবীদের ওপর চড়াও হন। শুরু হয় ধাক্কাধাক্কি ও হেনস্তা, এমনকি আইনজীবী বেলায়েত হোসেনকে মারধোর পর্যন্ত করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিচারপতি বাধ্য হয়ে শুনানির তারিখ পিছিয়ে পরবর্তী রবিবার ধার্য করেন।
এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়— রাষ্ট্রপক্ষ আগে থেকেই কিছু “আইনজীবী” নামধারী মব সন্ত্রাসী নিয়োগ দিয়েছে, যাদের ভয়ে সাধারণ আইনজীবী থেকে শুরু করে বিচারপতিরাও হামলা ও হেনস্তার শঙ্কায় থাকেন। ইতিপূর্বে বিচারপতিকে ডিম নিক্ষেপ ও এজলাস ভাঙচুর-এর ঘটনাও ঘটেছে। এখন তো প্রকাশ্য আদালতে সিনিয়র আইনজীবীরাও নিরাপদ নন।
বর্তমানে বিচারালয়ে বিএনপির এই অসভ্য আচরণই বলে দেয় কেন এদেরকে এতদিন কড়া শাসনে রেখেছিলেন শেখ হাসিনা!
এস.এম হাসিবুল হাসান হাদী
আই নিউজ বিডি
Exchange of Eid greetings from the Honorable Chief Advisor
Honorable Chief Advisor exchanged Eid greetings with everyone at the Eidgah today
নাগরপুরের ৮ বছরের শিশু আয়েশাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পুষ্টকামারি উত্তরপাড়া গ্রামে ৮ বছরের শিশু আয়েশাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আয়েশার ছোট বোন মারিয়া (৪) জানায়, পাশের বাড়ির বাহাদুরের ছেলে আজমির (১৮) তার বোনকে হত্যা করেছে।
শ্যামনগরে উপজেলা বিএনপির ৩৬বছর পূর্তি উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়
শ্যামনগরে উপজেলা বিএনপির আলোচনা সভা
আর্জেন্টিনার জয়ে দর্শকদের উন্মাদনা
এক নাটকে জয় আজ আর্জেন্টিনার মিশরের বিরুদ্ধে
Aplikacija „Eye News BD”





