নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
短裤 创造
নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনায় মাকে খুনের দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এই আদালত।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২২জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেছেন।
আদালতে অপরাধী মো. মোবারক হোসেন সাগর (২০) মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আবুল হাসেম জানান, অভিযুক্ত সাগর দীর্ঘ দিন ধরে নেশাগ্রস্ত ছিল।মাদকাসক্ত ছেলে সাগর তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো।২০২২ সালের ২৪ আক্টোবর মা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। বিকেলে ঘরের ভেতর প্লাস্টিকের দড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে মাকে খুন করে সাগর।তার মামা ইউনুস মিয়া সাগরকে আসামি করে খুনের মামলা করেন।
গতকাল ২৯ মে রাত ৯টার দিকে ফরিদপুরের নশিরবাদ ইউনিয়নের ভাঙ্গা উপজেলা এলাকায় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ঘটনা অনুযায়ী, পাশবর্তি সদরপুর থানার ঢেইখালী ইউনিয়নের চরব্রামান্ডি গ্রামের নিহত হায়দা আলীর ছেলে সবুজ বেপারি, পলাশ ও রিদওয়ান এবং নিহত হাফিজ বেপারির ছেলে লিমন, সজীব বেপারি, আদনান, আসিফ, মাহবুব রহমান ও আরও কিছু অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী একটি গ্রাম্য শালিস চলাকালে তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলার সময় উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করে। শালিসীদের কয়েকজন তাদের থামতে বললে, উপরোক্ত ব্যক্তিরা একযোগে দেশীয় অস্ত্র দিয়ে শালিসীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় গ্রাম্য শালিসীর সদস্য এবং বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তিকার ও উপস্থাপক আহমদ আবু জাফর তার নিজের ছোট ভাই ও ভিডিও পরিচালক মো. জামিল হোসেন সঙ্গে ছিলেন।




