আসাদুল হাবিব দুলুকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারীর বিতর্কিত বক্তব্য, কী বলছেন সাধারণ মানুষ?
0
0
0
1
কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকদের আগমনে পরিপূর্ণ
6
0
0
18
ঝিনাইদহে ব্রাজিলের শোডাউনের পর এবার আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্টীর শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত
সুমন কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলা প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা উপলক্ষে ঝিনাইদহে ব্রাজিলের শোডাউনের পর এবার আর্জেন্টিনা ভক্ত ও সমর্থকেরা বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল বের করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আয়োজনে স্থানীয় শহরের শহীদ মিনার চত্তর থেকে শোভাযাত্রাটি পায়রাচত্তর হয়ে গোবিন্দপুর নতুন ব্রীজের নিকট শেষ হয়। এ সময় ফ্যান ক্লাবের সমর্থকেরা বেলুন, রং ছিটিয়ে, গান বাজনার মাধ্যমে তাদের প্রিয় দলকে স্বরণ করে মিছিলে শ্লোগান দিতে থাকে। সেই সাথে মোটরসাইকেলও চলে শোডাউন। এ শোভাযাত্রায় সাংবাদিক, ব্যবসায়ি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার আর্জেন্টিনা সমর্থকেরা অংশ নেন।