ময়মনসিংহের গফরগাঁওয়ে স্থানীয়দের বুদ্ধিমত্তা ও তাৎক্ষণিক সতর্কতায় এক বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন গফরগাঁও ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ফকিরবাড়ী এলাকায় রেললাইনের একটি অংশ ভাঙা দেখে স্থানীয়রা দ্রুত সংকেত দিয়ে ট্রেনটি থামিয়ে দেন পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ সাময়িকভাবে পাটের বস্তা ও খড় ব্যবহার করে ধীরগতিতে ট্রেনটি পার করে এই ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে কিছু সময় ট্রেন চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং লাইন মেরামতের কাজ চলছে ময়মনসিংহ ও গফরগাঁও অঞ্চলের সর্বশেষ সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে "Pullock News" চ্যানেলটি করে রাখুন