কুতুবদিয়া ঘুরে গেলেন শিক্ষা উপদেষ্টা

Celana pendek Membuat

কুতুবদিয়া ঘুরে গেলেন শিক্ষা উপদেষ্টা
Nazrul Islam

কুতুবদিয়া ঘুরে গেলেন শিক্ষা উপদেষ্টা

⁣নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া

কুতুবদিয়া উপজেলায় দিনব্যাপী শিক্ষা
কার্যক্রম ও পর্যটন স্পট পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। রবিবার সকালে তিনি কুতুবদিয়ায় পৌঁছে দেশসেরা উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে তার সফর শুরু করেন। এ সময় তিনি শিক্ষক, শিক্ষার্থী
ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তিনি কৈয়ারবিল
সরকারি প্রাথমিক বিদ্যালয়
এবং পূর্বধুরুং
সরকারি প্রাথমিক বিদ্যালয়
পরিদর্শন করেন। শ্রেণিকক্ষ ঘুরে তিনি
পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা বলেন,

“প্রত্যন্ত অঞ্চল হিসেবে সার্বিকভাবে
স্কুলগুলোর পরিবেশ ভালো লেগেছে। সবকিছু সুন্দরভাবে সাজানো-গোছানো। তবে লেখাপড়ার
দিক দিয়ে তারা এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। হেডমাস্টারদের বলেছি—যেভাবে
খেলাধুলায় এগোচ্ছে, ঠিক সেভাবেই পড়াশোনাতেও এগোতে হবে।”

Nazrul Islam

0

0

Membagikan

13

মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে  জরিমানা
Nazrul Islam

মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে জরিমানা

⁣কুতুবদিয়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে ২৩ হাজার ⁣টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।
‎
‎বুধবার (০২ জুলাই) দুপুরের দিকে উপজেলার ধূরুং বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। এসআই হাসমত আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।
‎
‎অভিযানে কুতুবদিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মালেকও ছিলেন।
‎
‎ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা এবং ড্রাগ আইন ১৯৪০ অনুযায়ী মেয়াদ ফুরিয়ে যাওয়া ওষুধ সংরক্ষণ ও বিক্রির কারণে চারটি ফার্মেসিকে মোট ২৩,০০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সেবা ফার্মেসিকে ৫,০০০ টাকা, লোকনাথ ফার্মেসিকে ৩,০০০ টাকা, নকীব মেডিকেল হলকে ৫,০০০ টাকা এবং মালেক শাহ ফার্মেসিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
‎
‎অভিযানের সময় হোসাইন ফার্মেসির সব কাগজপত্র ও ওষুধের মেয়াদ ঠিক ছিল, এজন্য তাদের ধন্যবাদ জানানো হয়।
‎
‎প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষার উদ্দেশ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Nazrul Islam

0

0

Membagikan

19

সাবেক এমপি জামিনে ছাড়া পেয়ে বিক্ষুব্ধ জনতার হাতে
Juwel Hossain

সাবেক এমপি জামিনে ছাড়া পেয়ে বিক্ষুব্ধ জনতার হাতে

⁣সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক আবদুল আজিজ জামিনে ছাড়া পেয়ে বিক্ষুব্ধ জনতার হাতে।

Juwel Hossain

0

1

Membagikan

21

১৬ মার্চ নির্বাচনের পর প্রথমবারের মতো খাল খনন জন্য প্রধানমন্ত্রী আসবেন
MdMominul islam

১৬ মার্চ নির্বাচনের পর প্রথমবারের মতো খাল খনন জন্য প্রধানমন্ত্রী আসবেন

১৬ মার্চ নির্বাচনের পরে প্রথমবারের ⁣ মতো খাল খনন জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন

MdMominul islam

0

0

Membagikan

9

ঠাকুরগাঁওয়ে চার সন্তান নিয়ে বেঁচে থাকার লড়াই মায়ের।লোহার খাঁচায় চার সন্তান, পথে পথে মায়ের জীবনযুদ্
শাহাজাদ ইসলাম

ঠাকুরগাঁওয়ে চার সন্তান নিয়ে বেঁচে থাকার লড়াই মায়ের।লোহার খাঁচায় চার সন্তান, পথে পথে মায়ের জীবনযুদ্

লোহার খাঁচায় চার সন্তান, পথে পথে মায়ের জীবনযুদ্ধ!

শাহাজাদ ইসলাম

3

1

Membagikan

1,107

Amtali BNP
MD .KHALED MOSHARRAF SHOHEL

Amtali BNP

⁣ওসমান হাদির উপরে গুলিবর্ষণ এর প্রতিবাদে আমতলী উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

MD .KHALED MOSHARRAF SHOHEL

0

0

Membagikan

3