খানসামায় নারী-পুরুষকে একসঙ্গে আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য

শর্টস তৈরি করুন

খানসামায় নারী-পুরুষকে একসঙ্গে আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার ৩ নম্বর আংগারপাড়া ইউনিয়নের ইছামতি শাহাপাড়া এলাকায় এক নারী ও এক পুরুষকে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলছিল

স্থানীয়দের দাবি, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে তারা ওই নারী ও পুরুষকে একসঙ্গে আটক করেন পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়

তবে অভিযোগের সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে

MD ABDUL MAZID KHAN

0

0

3

চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা বাজারের ক্ষয়ক্ষতি বয়ে এনেছে।

প্রতিক হাসান মানিক

0

1

22

প্রানী সম্পদ প্রদর্শনী

কুলিয়ারচরে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

Ali Sohel

0

0

31

কোটি টাকার ফুটওভার ব্রিজ কোন কাজে লাগেনা

⁣কোটি টাকার ফুটওভার ব্রিজ কোন কাজে লাগেনা

Akm Kaysarul Alam

0

2

24

⁣যশোরে ককটেল ও অস্ত্রসহ জামাল আটক

যশোরের বাঘারপাড়া উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। রোববার দিবাগত রাত গভীরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।


র‍্যাব জানায়, আটক ব্যক্তির নাম মো. জামাল সরদার (৪৫)। তাঁর কাছ থেকে ১৪টি ককটেল, একটি কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।


র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়রামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জামাল সরদার পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঘরের ভেতরে লুকিয়ে রাখা বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।


র‍্যাবের ভাষ্য অনুযায়ী, জামাল সরদারের বিরুদ্ধে আগে থেকেই হত্যাচেষ্টা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি এলাকায় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ সকালে তাঁকে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়।

Noor Islam

0

0

11

#foryou#viral#explorepage#love#fun#dance#comedy