জয়পুরহাটে গভীর নলকূপের পাহারাদারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

Шорты создать

জয়পুরহাটে গভীর নলকূপের পাহারাদারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

⁣জয়পুরহাটের ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যান আবু সাইদকে (৬০) হাত-পা বেঁধে শ্বাসরোধ করে
হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার বরাইল ইউনিয়নের কালাইগাড়ি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ উপজেলার বরাইল ইউনিয়নের রেলগাড়ী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গভীর নলকূপে লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবু সাইদ। রাতেও নিয়মমতো দায়িত্বে ছিলেন তিনি। ভোরে ফোনে যোগাযোগ করে না পেয়ে নলকূপের ঘরে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Abu Raihan

0

0

9

স্বেচ্ছাসেবকের দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী

স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঘারপাড়া উপজেলা সকল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা, বর্ণাঢ্য রেলি বের করেন।

Faisal Hossain

0

0

15

মোমিন পার্কে একটু ঘোরা ঘুরি, সুন্দর দৃশ্য

এখানে অসাধারণ ভিউ দেখায়, সুন্দর একটা জায়গা।

Md Hamidul Islam

0

3

31

VID20250414011844

চৈত্র পূজা

Anik chndra monidas

0

0

21

অনেক আশা নিয়ে পরীক্ষার হলে আসছিলাম

অনেক আশা নিয়ে পরীক্ষার হলে আসছিলাম

Akm Kaysarul Alam

0

1

18

৫৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার

⁣৫৭০ ভারতীয় মদের বোতল উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

Nazmul Mia

0

0

26