জয়পুরহাটে গভীর নলকূপের পাহারাদারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

Kurze Hose Erstellen

জয়পুরহাটে গভীর নলকূপের পাহারাদারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা
Abu Raihan

জয়পুরহাটে গভীর নলকূপের পাহারাদারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

⁣জয়পুরহাটের ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যান আবু সাইদকে (৬০) হাত-পা বেঁধে শ্বাসরোধ করে
হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার বরাইল ইউনিয়নের কালাইগাড়ি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ উপজেলার বরাইল ইউনিয়নের রেলগাড়ী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গভীর নলকূপে লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবু সাইদ। রাতেও নিয়মমতো দায়িত্বে ছিলেন তিনি। ভোরে ফোনে যোগাযোগ করে না পেয়ে নলকূপের ঘরে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Abu Raihan

0

0

Aktie

9

তিস্তা বাঁচাই আন্দোলন
Akm Kaysarul Alam

তিস্তা বাঁচাই আন্দোলন

⁣তিস্তা বাঁচাই আন্দোলন

Akm Kaysarul Alam

0

0

Aktie

119

নাম কি কেউ জানেন
Akm Kaysarul Alam

নাম কি কেউ জানেন

⁣নাম কি কেউ জানেন

Akm Kaysarul Alam

0

0

Aktie

39

নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
Bijoy Chandra Das

নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কে চৌধুরী হেলিম বিগত সরকারের আমলে মিডিয়ার স্বাধীনতা সম্পর্কে ভাষণ দিয়েছেন।

Bijoy Chandra Das

0

0

Aktie

12

নূরানী চেহারা
Al Karim

নূরানী চেহারা

পাঠদানের সময় সংগ্রহ করা হয়

Al Karim

0

1

Aktie

18

কচুয়ার ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার ও দিশারী হসপিটালের উদ্যোগে  ফ্রী মেডিকেল ক্যা ম্প অনুষ্ঠিত।।
shahadat Munsy

কচুয়ার ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার ও দিশারী হসপিটালের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যা ম্প অনুষ্ঠিত।।

⁣চাঁদপুরের কচুয়ায় বালিয়াতলী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও দিশারী হসপিটাল(নরমাল ডেলিভারি) সেন্টারের উদ্দোগে পাঠাগার অফিসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২২ মে শুক্রবার কচুয়ার বালিয়াতলী নুরানী মাদ্রাসা সামনে ইসলামী পাঠাগারে ৯ টা থেকে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। কচুয়া দিগন্ত দিশারী ফাউন্ডেশন ও বালিয়াতলী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যৌথ তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন নব দিগন্ত সম্পাদক কচুয়া দিশারী স্কুল মাদ্রাসা ও দিশারী মেডিকেল পরিচালক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী। স্থানীয় জামায়াত নেতা মাওলানা আবু হানিফ নোমানের সঞ্চালনায় প্রধান অতিথির বিশিষ্ট শিল্পপতি বিএনপি নেতা সমাজসেবক হাজী আঃ জলিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা হারুনর রশিদ, ইসলামী পাঠাগার আহ্বায়ক মাওলানা হিফজুর রহমান ও সদস্য সচিব মানিক মিয়া সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক কমিশনার ইলিয়াস হোসেন মিয়া জি, নূরানী মাদ্রাসার মুতামিম মাওলানা শরিফুল ইসলাম, ফারুক মুন্সী, ডাক্তার মুক্তাদির রহমান রাকিব ডাক্তার নাসরিন সুলতানা এমবিবিএস গাইনি অ্যান্ড অবস্,, আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার রায়হান হোসেন, ও ছাত্র নেতা রামিম হোসেন, ডাঃ নাছরিন সুলতানা এমবিবিএস, পিজিটি গাইনী, ও চক্ষু ডাঃ সাগর চন্দ্র রায়। মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন সাঈদ হোসেন, মরিয়ম আক্তার, নাইমা আক্তার প্রমুখ।মেডিকেল ক্যাম্পে সাংবাদিক মাসুদ রানা, রায়হান, শিক্ষক ও বিভিন্ন সমাজের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

shahadat Munsy

1

1

Aktie

10