দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠ ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬
Corti Creare
🌿 বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ 🌳
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারীসহ হরেক রকমের গাছের সমাহার ঘটেছে
পরিবারের জন্য উপযোগী ফলজ গাছ, সৌন্দর্যবর্ধক গাছ কিংবা পরিবেশ রক্ষায় বনজ গাছ—সব ধরনের চারা সংগ্রহের সুযোগ রয়েছে এই মেলায় একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
আসুন, অন্তত একটি গাছ লাগাই—সবুজে সাজাই আমাদের প্রিয় বাংলাদেশ 🌱
নেত্রকোনায় আন্তঃনগর ট্রেনে জনতার হাতে এক অপহরণকারী আটক
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন থেকে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে একটি ছেলেকে অপহরণকারীর হাত থেকে
উদ্ধার করা করেছে ট্রেনে থাকা যাত্রীরা।
অপহৃত ছেলেটির নাম আলী উসমান।সে জেলার মোহনগঞ্জ উপজেলার নগর গ্ৰামের দুদু মিয়ার ছেলে।
অপরদিকে অপহরণকারী জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান এলাকার বাসিন্দা ছানোয়ার হোসেন।
তাকে ট্রেনের যাত্রীরা পুলিশে দেয়ার প্রক্রিয়া চলছে।
পুশকৃত চিড়ী জব্দ ও ভ্রাম্যমান আদালতে লক্ষ টাকা জরিমানা
রনজিৎ
বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়
সেনাবাহিনীর অভিযানে অপদ্রব্য পুশকৃত ২১০ কেজি বাগদা চিংড়ী ও পুশকাজে
ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে এক
লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার(২৪ এপ্রিল) বেলা ১২টায়
উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের খ্যাগড়াঘাট গ্রামের মাছ ব্যবসায়ী আতাউর রহমানের
বাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি
জানান, ডিজিএফআই শ্যামনগর উপজেলার প্রতিনিধি সার্জেন্ট মোঃ আল মামুনের
দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী কালিগঞ্জ-শ্যামনগরের ক্যাম্প কমান্ডার
ক্যাপ্টেন মোঃ নাহিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনাকালে ময়দা ও
সাবুদানা জেলি জাতীয় তরল পুশকৃত ২১০ কেজি বাগদা, গলদা চিংড়ী সহ পুশ কাজে
ব্যবহ্নত ময়দা, সিরিঞ্জ ও ঔষধ জব্দ করা হয়। এ সময় পুশকাজে জড়িত থাকার
অভিযোগে হাতেনাতে দুইজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদ্বয় হলেন উপজেলার খ্যাগড়াদানা গ্রামের কওছার মোড়লের ছেলে আতাউর মোড়ল ও একই গ্রামের শওকত মোল্যার মেয়ে ছামিয়া বেগম।
পরে
ভ্রাম্যমান আদালতে আটককৃতদের রপ্তানিযোগ্য বাগদা চিংড়ীতে পুশের দায়ে এক
লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং জব্দকৃত ২১০ কেজি চিংড়ী বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত।
উপজেলা
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন চিংড়ীতে জেলি পুশের
দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আটককৃতদের এক লক্ষ টাকা জরিমানা
করা সহ আদায় করা হয়েছে।
Phillies land All-Star closer Jhoan Duran ahead of MLB trade deadline 👀🔥 #jhoanduran #mlbtradedeadline #phillies #baseballupdates #sportsnews



