দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠ ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬

מִכְנָסַיִים קְצָרִים לִיצוֹר

দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠ ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬

🌿 বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ 🌳

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারীসহ হরেক রকমের গাছের সমাহার ঘটেছে

পরিবারের জন্য উপযোগী ফলজ গাছ, সৌন্দর্যবর্ধক গাছ কিংবা পরিবেশ রক্ষায় বনজ গাছ—সব ধরনের চারা সংগ্রহের সুযোগ রয়েছে এই মেলায় একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

আসুন, অন্তত একটি গাছ লাগাই—সবুজে সাজাই আমাদের প্রিয় বাংলাদেশ 🌱

Abu Rayhan

0

0

3

কেমন বাংলাদেশ চান  ? বলবেন আপনি ! শুনবে দেশ !!  “সবার আগে বাংলাদেশ”

⁣কেমন বাংলাদেশ চান ? 😎😡
বলবেন আপনি ! শুনবে দেশ !!
“সবার আগে বাংলাদেশ”😎
শীঘ্রই আসছে আই নিউজ বিডি তে

Mahamud Mithu

0

0

2,379

স্বেচ্ছাসেবকের দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী

স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঘারপাড়া উপজেলা সকল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা, বর্ণাঢ্য রেলি বের করেন।

Faisal Hossain

0

0

15

কুলিয়ারচরে অষ্টমীস্নানে পুণ্যার্থীর ঢল

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নানোৎসব বরণ করতে।


আজ শনিবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলিয়ারচর উপজেলা শাখা ও পৌর শাখা।


অষ্টমী স্নান পরিদর্শন করেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাইয়ুম, সালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বকুল, কুলিয়ারচর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক বিজয় দাস, কুলিয়ারচর উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা।


অষ্টমী স্নান উপলক্ষ্যে উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাট বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করে।


উপজেলা পুজা উদযাপন পরিষদের কুলিয়ারচর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি ঘোষ জানান, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে পুণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন।

Ali Sohel

0

0

482

ইং ০৪/০৭/২০২৬ তারিখে নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জনাব, মোঃ ইফতেখায়ের আলম স্যার লালপুর থানা বা

⁣ইং ০৪/০৭/২০২৬ তারিখে নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জনাব, মোঃ ইফতেখায়ের আলম স্যার লালপুর থানা বার্ষিক পরিদর্শন করেন, স্যারের পরিদর্শনকালীন সময়ের কিছু স্থিরচিত্র এবং ভিডিও চিত্র।

Estiak Ahmed Shihab

1

0

2

উদ্দেশ্য কিন্তু অন্যকিছু

⁣উদ্দেশ্য কিন্তু অন্যকিছু

Akm Kaysarul Alam

0

0

23