বরগুনার প্রথম নারী জেলা প্রশাসক তাছলিমা আক্তার- জনসেবা, মানবিকতা ও উন্নয়ন অগ্রযাত্রায় প্রশংসিত।

Shorts Lumikha

Rab-8

গলাচিপায় র‌্যাব-৮ এর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বিবরণ:
পটুয়াখালীর গলাচিপায় র‌্যাব-৮, সিপিসি-১ এর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।
আজ (৬ অক্টোবর ২০২৫) স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর রোডের গোপাল স্টোর ও নুপুর স্টোরে অভিযান পরিচালনা করে।

অভিযানে গোপাল স্টোর থেকে প্রায় ১ টন এবং নুপুর স্টোর থেকে ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দোকান মালিককে যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

র‌্যাব জানায়, পরিবেশের জন্য ক্ষতিকর এসব পলিথিন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

স্কোয়াড্রন লিডার রাশেদ
কোম্পানি অধিনায়ক
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী

মোঃ আতিকুর রহমান ইশতি

0

0

8

বরগুনার প্রথম নারী জেলা প্রশাসক তাছলিমা আক্তার- জনসেবা, মানবিকতা ও উন্নয়ন অগ্রযাত্রায় প্রশংসিত।

বরগুনা জেলার প্রশাসন ব্যবস্থায় নতুন উদ্দীপনা ও আশার প্রতীক হয়ে উঠে এসেছেন সদ্য যোগদান করা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ তাছলিমা আক্তার। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মানবিকতা, আন্তরিকতা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে একের পর এক কার্যকর উদ্যোগ গ্রহণ করছেন। প্রথমবারের মতো বরগুনা একজন নারী জেলা প্রশাসক পাওয়ায় জেলাজুড়ে সৃষ্টি হয়েছে ইতিবাচক সাড়া।

শীত মৌসুমের শুরুতে তিনি ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারি ব্যবস্থাপনায় অসহায়, শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ভিক্ষুক পুনর্বাসন, শিক্ষা সহায়তা এবং সামাজিক সুরক্ষায় উদ্যোগ নিচ্ছেন,

দায়িত্ব গ্রহণের পরপরই তিনি জেলার বিভিন্ন এলাকার উন্নয়ন প্রকল্প, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, রাস্তা-ঘাট এবং নদীভাঙনসহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ শুরু করেন। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে তিনি বাস্তব সমস্যাগুলো খুব কাছ থেকে জেনেছেন এবং সমাধানের উদ্যোগ নিয়েছেন।

জেলার প্রতিটি উপজেলা, শহর ও সুবিধাবঞ্চিত এলাকায় সরেজমিন পরিদর্শন শুরু করেন। জনগণের সমস্যা জানার পাশাপাশি চলমান উন্নয়নকাজগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি

মোঃ আতিকুর রহমান ইশতি

0

0

14

বীর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের হাতে কম্বল তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস,

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সিনিয়র নেতা এ. জেড. এম. সালেহ ফারুক, ইউসুফ আলী মৃধা—আহ্বায়ক, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডারসহ প্রবীণ বীর মুক্তিযোদ্ধাগণ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সকলের।

মোঃ আতিকুর রহমান ইশতি

0

0

12