ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম, সিলেট ও ঢাকা: যেকোনো সময় আঘাত হানতে পারে ৭+ মাত্রার

Шорты создать

ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম, সিলেট ও ঢাকা: যেকোনো সময় আঘাত হানতে পারে ৭+ মাত্রার

⁣দেশের প্রধান চারটি অঞ্চল—চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা—বর্তমানে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে (High Earthquake Risk) রয়েছে। সম্প্রতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (Fire Service and Civil Defence Bangladesh) এই জরুরি সতর্কবার্তা জারি করেছে, যা বাংলাদেশের ভূ-প্রাকৃতিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মতে, দেশের ভূ-ত্বকীয় গঠন, সক্রিয় ফল্ট লাইন (Fault Lines) এবং পার্শ্ববর্তী অঞ্চলের ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস বিশ্লেষণ করে দেখা গেছে, যেকোনো সময় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প (7+ Magnitude Earthquake) আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এই মাত্রার ভূমিকম্প ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে।
⁣https://ekhon.tv/lifestyle/692....17e2706389fa7b7908d6

Shimul Rahman

0

0

11

কঠিন পরীক্ষায় সাফল্য বাবা-মায়ের দোয়ায় সব সহজ

⁣কঠিন পরীক্ষায় সাফল্য বাবা-মায়ের দোয়ায় সব সহজ

Mamun Sorder

0

0

7

কুয়াকাটা বন্যার পরিস্থিতি ভয়ংকর হলেও, ঘুরতে আসা পর্যটকের আনন্দ উল্লাস থেমে নেই ।।

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বন্যার পরিস্থিতি

Liton Das

0

1

26

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৯টি ঘর ক্ষতিগ্রস্ত

⁣কুতুবদিয়ার উত্তর ধুরুং এলাকায় অগ্নিকাণ্ডে ৯টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৫) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিয়ার কাটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে জয়নাল, মো. জসিম, মো. জামাল, পারভিন, করিম, সৈয়দ নুর, আবুল মূসা, গোলাম রহমান ও মো. জালালসহ মোট ৯ জনের মালিকানাধীন ছোট-বড় বিভিন্ন আয়তনের ৯টি আধাপাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ তদন্তসাপেক্ষ। অগ্নিনির্বাপণ কাজে নেতৃত্ব দেন স্টেশন অফিসার সোহেল আহাম্মেদ।

Nazrul Islam

0

0

7

inbound2913292857187878273

⁣মাধবপুরে কৃষক ফারুক হত্যাকারীদের ফাঁসি দাবিতে মানববন্ধনে শিক্ষক মুজিবুর রহমান বাহার।

Nahid Hasan

0

2

1,925

ভাড়রা ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাস-চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

⁣



টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে ভাড়রা ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে ইউনিয়নের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ভাড়রা বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, ভাড়রা ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান এবং ভাড়রা ইউনিয়ন (পূর্ব) ছাত্রদলের সভাপতি মো. আজিম মিয়া।

বক্তারা বলেন, "ভাড়রা ইউনিয়নে আওয়ামী লীগের একাংশ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চালিয়ে আসছে। এতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি—এই চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।"

মানববন্ধনে বক্তারা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ভাড়রা ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

Md.Shamimul Haque

0

0

28