#breakingnews #viralvideo (28)

短裤 创造

#breakingnews  #viralvideo (28)
লাঙ্গলবন্দরে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, নরসিংদী শাখার গঠনমূলক কার্যক্রম সম্পন্ন
Gourob Shaha

লাঙ্গলবন্দরে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, নরসিংদী শাখার গঠনমূলক কার্যক্রম সম্পন্ন

লাঙ্গলবন্দর, নরসিংদী:
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, নরসিংদী শাখার উদ্যোগে সম্প্রতি লাঙ্গলবন্দরে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ গঠনমূলক কার্যক্রম। স্থানীয় পর্যায়ের হিন্দু শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অধিকার, সামাজিক নিরাপত্তা, ধর্মীয় সহনশীলতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ শুধুমাত্র একটি ছাত্র সংগঠন নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলনের নাম, যার মূল লক্ষ্য হলো সংখ্যালঘু শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা।

এই আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।

অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে আগামীর পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

Gourob Shaha

0

2

分享

41

পরিপূর্ণ কুয়াকাটা সমুদ্র সৈকত
Liton Das

পরিপূর্ণ কুয়াকাটা সমুদ্র সৈকত

কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকদের আগমনে পরিপূর্ণ

Liton Das

0

0

分享

18

বিরলে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
Abu Rayhan

বিরলে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বিরলে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার শ্বশুর মো. আব্দুস সাত্তার (৬১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বিরল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, বিয়ের কিছুদিন পর থেকেই আসামি তাকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে কয়েক দফা ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলা দায়েরের পর শনিবার রাতেই অভিযান চালিয়ে বিরল পৌর শহরের শংকরপুর ডাঙ্গাপাড়া এলাকা থেকে আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

মামলা নং-০৩, তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬।

Abu Rayhan

0

0

分享

1

বকশীগঞ্জে ব্রাইট স্কুলের কার্যক্রম বন্ধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
Ratan Entiser

বকশীগঞ্জে ব্রাইট স্কুলের কার্যক্রম বন্ধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

⁣বাট্টাজোর
জিন্না বাজার ব্রাইট স্কুলের কার্যক্রম বন্ধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ
মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী
অফিসারের অপসারণ দাবি করেন। তাদের দাবি ব্রাইড স্কুল বন্ধ হলে সকল কেজি
স্কুল বন্ধ করতে হবে। এমন বৈষম্য মানি না মানবো না বলে স্লোগান দেন তারা।

Ratan Entiser

0

0

分享

9

চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠা বাষিকিতে আমির খসরু
Mahamud Mithu

চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠা বাষিকিতে আমির খসরু

⁣আমির খসরু ⁣বিএনপির প্রতিষ্ঠা বাষিকিতে নির্বাচন নিয়ে কি বললেন ।

Mahamud Mithu

0

0

分享

14