যশোরে ‘বোমায়’ বিএনপি কর্মী নিহত | আই নিউজ বিডি

যশোর

যশোরে ‘বোমায়’ বিএনপি কর্মী নিহত

ঈদুল আজহার নামাজ আদায় নিয়ে বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে বোমা মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা।..
Chia sẻ lên Eidok
যশোরে ‘বোমায়’ বিএনপি কর্মী নিহত
Ảnh: tư liệu

যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় নিয়ে বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে বোমা মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম আব্দুল হাই (৫০)। তিনি ডুবপাড়া গ্রামের হারান আলীর ছেলে এবং বেনাপোল পৌর বিএনপির নেতা মিয়াদ আলীর ভাগনে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (৭ জুন) সকালে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোকজন ডুবপাড়ার ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করতে গেলে তাদের বাধা দেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামসের আলীর ছেলে আবু সাঈদ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়ার্ড বিএনপির সভাপতি আশানুর রহমান আশা ও সাধারণ সম্পাদক মোক্তার আলী উভয়পক্ষকে নিয়ে বসে সমঝোতা করেন।


তবে সমঝোতার পরও রাত ৯টার দিকে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। চায়ের দোকানে বসে থাকা অবস্থায় আব্দুল হাইয়ের ওপর বোমা হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আবু সাঈদ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে এসে এ হামলা চালান। বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই আব্দুল হাই নিহত হন।
স্থানীয়দের ভাষ্যমতে, হামলাকারী আবু সাঈদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির ঘনিষ্ঠ সমর্থক।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Tin tức quận দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Tin tức quận চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Tin tức quận নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Tin tức quận নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Tin tức quận লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Tin tức quận ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Tin tức quận  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views