বাগেরহাটের মোংলা বন্দরে নোঙর করা জাহাজে ডাকাতি, হাত-পা বেঁধে লুট ৫০… | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটের মোংলা বন্দরে নোঙর করা জাহাজে ডাকাতি, হাত-পা বেঁধে লুট ৫০ লাখ টাকার মালামাল

বাংলাদেশি বাণিজ্যিক জাহাজে অস্ত্রের মুখে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
分享到 Eidok
বাগেরহাটের মোংলা বন্দরে নোঙর করা জাহাজে ডাকাতি, হাত-পা বেঁধে লুট ৫০ লাখ টাকার মালামাল
图片:来源收集

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে নোঙগর করে থাকা একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজে অস্ত্রের মুখে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এমভি সেঁজুতি নামের জাহাজটিতে হামলা চালিয়ে নাবিকদের হাত-পা বেঁধে প্রায় তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ১৪ জনের একদল ডাকাত।এ সময় ডাকাতেরা টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতদের মারধরে আহত হন তিন নাবিক।


এমভি সেঁজুতি নামের জাহাজটি ভারত থেকে পাথর নিয়ে এসে ২০২৪ সালের ২২ জুন মোংলা বন্দরে পৌঁছায়। তবে পাথর খালাস শেষে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক বছর ধরে পশুর নদীর বেসক্রিক এলাকায় এটি পড়ে রয়েছে। জাহাজটিতে চিফ অফিসারসহ সাতজন নাবিক ছিলেন।জাহাজের চিফ অফিসার সিরাজুল হক জানান, ভোররাতে দেশি অস্ত্রে সজ্জিত ১৪ জনের একটি দল ফিশিং ট্রলারে এসে জাহাজে উঠে পড়ে। তারা নাবিকদের হাত-পা বেঁধে চালায় লুটপাট। নিয়ে যায় জাহাজের যন্ত্রাংশ, তেল, মোবাইল ফোন ও টাকা।লোকাল শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইন্সের খুলনা কার্যালয়ের ম্যানেজার শরিফ জাহাদুল করিম অমিত বলেন, এর আগেও জাহাজটিতে দু’দফায় ডাকাতি হয়েছে। অভিযোগ দিয়েও প্রতিকার মেলেনি।কোস্টগার্ড পশ্চিম জোন ইতিমধ্যে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন বাহিনীর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ।


মোংলা বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র মাকরুজ্জামান মুন্সী বলেন, তারা ঘটনাটি শুনেছেন এবং খোঁজ নিচ্ছেন।

注释 0

没有找到评论

相关文章

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 其他 কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 186 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 其他 নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 13 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 其他 নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 其他 সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 其他 সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 其他 শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 其他 গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views