গোপালগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর প্রশিক্ষণ সমাপন ও সম্মাননা বিতরণ… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর প্রশিক্ষণ সমাপন ও সম্মাননা বিতরণ অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বক্তব্য রাখেন..
Share on Eidok
গোপালগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর প্রশিক্ষণ সমাপন ও সম্মাননা বিতরণ অনুষ্ঠিত
Photo: collected

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

আমরা সরকারের চাকরি করি জনগনের সেবা দেওয়ার জন্য। জনগণকে সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। 

গোপালগঞ্জে কোন ভাবেই নেতিবাচক সংবাদ শিরোনাম হবে না, আপনাদের সহযোগিতায় আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। 

গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন  সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। আমরা একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। প্রশিক্ষণ যারা করেছেন তারা এখন জ্ঞানী ও কর্মঠ। লক্ষ্য রাখবেন আমরা যেন এই প্রশিক্ষণকে কাজে লাগাতে পারি। 

বুধবার (৪ জুন '২৫) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এর সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। 

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিত কুমার পাল, অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ মিরাজ । 

উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাশালিয়া ইউনিয়ন পরিষদের চৌকিদার সবুজ ঠিকাদার, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চৌকিদার নিতিশ চন্দ্র সরকার প্রমূখ। 

আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ৪০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, মুকসুদপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামগণ, জেলা ও উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ বুনিয়াদি প্রশিক্ষণে অংশ গ্রহণকারী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

Comments 0

No comments found

Related News Articles

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু Law-Court শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 43 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Law-Court শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 530 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Law-Court নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 83 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Law-Court সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 74 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Law-Court শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 82 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Law-Court তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 65 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Law-Court তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 80 Views