মাঠে চলছে আইপিএল৷ ফাইনাল, আসুন জেনে নেই প্রাইজমানি

আইপিএলের জন্মলগ্ন থেকেই মাঠ মাতিয়ে আসছে এই দুটি ফ্র্যাঞ্চাইজি। সমর্থকসংখ্যার দিক থেকে তারা শীর্ষেই রয়েছে। তবে ভাগ্য যেন একেবারেই সহায় হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও পাঞ্জাব কিংসের..
Eidok-এ শেয়ার
মাঠে চলছে আইপিএল৷ ফাইনাল, আসুন জেনে নেই প্রাইজমানি
ছবি: সংগৃহীত

আরসিবি তিনবার ফাইনালে উঠেও একবারও শিরোপা ছুঁতে পারেনি। প্রতিবারই হতাশ হতে হয়েছে শেষ ধাপে এসে। এই তিন ফাইনালেই দলের নেতৃত্বে কিংবা মূল ভূমিকায় ছিলেন ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। ২০১৬ সালের ফাইনালে তো জয়ের দোরগোড়ায় গিয়েও ট্রফি ফসকে যায় তাদের হাত থেকে।

অন্যদিকে, পাঞ্জাব কিংস ফাইনালে উঠেছে মাত্র একবার, তাও জয় ছুঁতে পারেনি। প্রথম আসর থেকেই দলটি দারুণ পারফর্ম করলেও, এখনো চ্যাম্পিয়নশিপ অধরাই রয়ে গেছে।

ফলে এবারের আইপিএল ফাইনালে নিশ্চিতভাবেই ইতিহাস গড়বে কোনো এক ‘অভাগা’ দল। কেউ একজন প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে, যা দলটির কোটি ভক্তের জন্য হবে স্বপ্নপূরণের মুহূর্ত।

চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে মিলবে মোটা অঙ্কের প্রাইজমানি। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, এবার আইপিএল জয়ী দল পাবে ২০ কোটি রুপি। রানার আপ দল পাবে ১৩ কোটি রুপি। মোট প্রাইজমানির পরিমাণ ৪৭ কোটি রুপি ছাড়িয়ে গেছে, যা থেকে শীর্ষ চার দল ও ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।

ব্যক্তিগত পুরস্কারগুলোর মধ্যে রয়েছে:

সর্বোচ্চ রান সংগ্রাহক

সর্বোচ্চ উইকেট শিকারি

সেরা উঠতি খেলোয়াড়

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়

সেরা স্ট্রাইকরেটের ব্যাটার

সেরা ফ্যান্টাসি খেলোয়াড়

সর্বোচ্চ ছক্কার মালিক


২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৪.৮ কোটি রুপি এবং রানার আপ দল পেয়েছিল ২.৪ কোটি রুপি। সেখান থেকে এখনকার প্রাইজমানির অঙ্ক বেড়েছে চার থেকে পাঁচ গুণেরও বেশি। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বেড়েছে গ্ল্যামার, উন্মাদনা আর পুরস্কারের ঝলক।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব খেলার খবর জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 33 ভিউ মসজিদে শিশু ও ইমামের ফুটবল খেলা: সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি বিশ্লেষণ খেলার খবর মসজিদে শিশু ও ইমামের ফুটবল খেলা: সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি বিশ্লেষণ 49 ভিউ মুকসুদপুরে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন পালিত খেলার খবর মুকসুদপুরে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন পালিত 76 ভিউ জেলা প্রশাসকের বেলুন উড়িয়ে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলার খবর জেলা প্রশাসকের বেলুন উড়িয়ে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 72 ভিউ ফরিদগঞ্জকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন চাঁদপুর সদর, ফুটবলে নতুন যুগের ঘোষণা খেলার খবর ফরিদগঞ্জকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন চাঁদপুর সদর, ফুটবলে নতুন যুগের ঘোষণা 66 ভিউ আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খেলার খবর আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 45 ভিউ গ্রামীণ ঐতিহ্যের হাডুডুতে মাতল রইচপুর, ফাইনালে টিম সাকিবের জয় খেলার খবর গ্রামীণ ঐতিহ্যের হাডুডুতে মাতল রইচপুর, ফাইনালে টিম সাকিবের জয় 115 ভিউ