দুই সন্তানের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের মামলা, যশোর | আই নিউজ বিডি

যশোর

দুই সন্তানের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের মামলা, যশোর

দুই ছেলে সন্তান থাকতেও বৃদ্ধা মাকে কেউ দেখেন না।
Condividi su Eidok
দুই সন্তানের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের মামলা, যশোর
Foto: archivio

দুই ছেলে সন্তান থাকতেও বৃদ্ধা মাকে কেউ দেখেন না। খাওয়া দাওয়া দেয়া দূরে থাক খোঁজও রাখেন না কেউ। এমনকি স্বামীর বাড়ি থেকেও তাকে বের করে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে রোববার যশোর আদালতে মামলা করেছেন অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের রিজিয়া বেগম নামে ওই বৃদ্ধা।মামলায় দুই পুত্র ও তাদের স্ত্রীদের আসামি করা হয়েছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।আসামিরা হলেন দুই ছেলে ফারুক হোসেন ও বিল্লাল হোসেন এবং ফারুক হোসেনের স্ত্রী আছিয়া বেগম ও বিল্লাল হোসেনের স্ত্রী রেহেনা বেগম।রিজিয়া বেগম মামলায় উল্লেখ করেছেন, আট বছর আগে তার স্বামী হাচান আলী মারা যান। এরপর পুত্রবধূরা তার সাথে ভালো ব্যবহার করতেন না। তাকে দিয়ে বাড়িতে কাজ করানো হতো। না পারলে তার সাথে খারাপ ব্যবহার করতেন। নাতি পোতাকে তার কাছে যেতে দিতেন না। বিষয়টি পুত্রদের জানালেও তারা কর্ণপাত করেননি।২০২২ সালের ১৩ মার্চ সকালে বাড়িতে কাজ করার সময় পড়ে গিয়ে রিজিয়া বেগমের একটি পা ও একপি হাত ভেঙে যায়। কিন্তু পুত্র ও পুত্রবধূরা তার চিকিৎসার ব্যবস্থা করেননি। শুধু তাই নয়, হাত-পা ভাঙা অবস্থায় একই বছরের ১৬ এপ্রিল তাকে স্বামীর ভিটা থেকে তাড়িয়ে দেন পুত্র ও পুত্রবধূরা। এরপর থেকে বিবাহিত কন্যরা মাকে তাদের বাড়িতে রেখে চিকিৎসাসহ দেখভাল করতে থাকেন।দীর্ঘ তিন বছর পর গত ১৮ মে সকালে কন্যারা তার মাকে নিয়ে বাবার বাড়িতে যান। এ সময় পুত্র ও পুত্রবধূদের কাছে ভরণপোষণের দাবি করেন রিজিয়া বেগম। কিন্তু তারা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Notizie del distretto পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Notizie del distretto ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Notizie del distretto দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Notizie del distretto চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notizie del distretto নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notizie del distretto নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Notizie del distretto লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views