শেরপুর

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শেরপুরে ১১ বাংলাদেশি আটক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চারজন পুরুষ, চারজন নারী ও তিনজন শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শেরপুরে ১১ বাংলাদেশি আটক
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চারজন পুরুষ, চারজন নারী ও তিনজন শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুরে আটককৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা পাদ্রী মিশনের পূর্ব পাশে ১১১৮/৯-এস ভারত সীমান্ত পিলারের কাছে, বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ৫০০ গজ ভেতরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের ছন্দার মোল্লার ছেলে আবুল কালাম (৩৪), মৃত মিন্টু শেখের মেয়ে আলপনা খানম (২৩), চরদীগলিয়া গ্রামের এহিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩৫), ইমরানের স্ত্রী রোকেয়া বেগম (২৭), তাদের ছেলে লিমন শেখ (৫) ও মেয়ে সামিয়া (৫ মাস)। এছাড়া কালিয়া উপজেলার ভোমবাগ গ্রামের দাউদ মোল্লার ছেলে রানা মোল্লা (২৬), রানার স্ত্রী নাসরিন বেগম (২৩) এবং তাদের ছেলে ইরফান মোল্লা (৫)-কেও আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে আরও রয়েছেন খুলনা জেলার দীঘলিয়া উপজেলার উত্তর চান্দনী মহল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মোছাঃ লিচি (৪৮) এবং ফজর মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৫)।

পুলিশ জানায়, রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দল শনিবার পানিহাটা মিশন এলাকায় টহল দেওয়ার সময় নারী ও শিশুসহ এই ১১ জন নাগরিককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, কাজের সন্ধানে কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং সম্প্রতি অবৈধ পথেই দেশে ফিরছিল।

আটককৃতদের কাছ থেকে দুটি মুঠোফোন, বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃতদের রবিবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান জেলার খবর চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান 8 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা 42 ভিউ শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো জেলার খবর শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো 47 ভিউ সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ জেলার খবর সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ 56 ভিউ ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জেলার খবর ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 86 ভিউ ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন জেলার খবর ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 74 ভিউ শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা জেলার খবর শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা 49 ভিউ