স্বাধীন সাংবাদিকতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জিয়াউর রহমান… | আই নিউজ বিডি

যশোর

স্বাধীন সাংবাদিকতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : যশোর থেকে অমিত

রোববার (১ জুন) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।..
שיתוף ב-Eidok
স্বাধীন সাংবাদিকতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : যশোর থেকে  অমিত
צילום: ארכיון

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকতার স্বাধীন পথ রচনা করে গেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করে মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য অনুকরণীয় উদাহরণ।
রোববার (১ জুন) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, “বিএনপি সবসময় গণমাধ্যমবান্ধব রাজনীতিতে বিশ্বাসী। দেশের ইলেকট্রনিক মিডিয়ার বিকাশসহ আধুনিক সংবাদ মাধ্যমের বিস্তারে বিএনপির ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের সময়েই এই অগ্রযাত্রা শুরু হয়।
তিনি উল্লেখ করেন, দেশের সাংবাদিক সমাজ সবসময় বিএনপির পাশে থেকেছে। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাদের সহযোগিতা ও বলিষ্ঠ ভূমিকার জন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।

“দেশপ্রেমিক সাংবাদিক সমাজ” ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সভাপতি আঞ্জুরুল হক খোকন, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে פוליטיקה নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 109 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি פוליטיקה গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 60 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা פוליטיקה আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 46 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর פוליטיקה পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 52 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের פוליטיקה নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 65 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া פוליטיקה নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 95 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের פוליטיקה পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 68 Views