নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো এক জোড়া ডলফিন | আই নিউজ বিডি

নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো এক জোড়া ডলফিন

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গত কয়েকদিন জোয়ারের উচ্চতা ছিল অনেক বেশী। জোয়ারের স্রোতে উপকূলে ভেসে এসেছে এক জোড়া ডলফিন। জোয়ারের পানি নিচে নেমে গেলেও নামতে পারিনি ডলফিনগুলো। সেই ডলফিনের নিয়ে দুষ্টুমিতে মেতেছে ..
Eidok پر شیئر
নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো এক জোড়া ডলফিন
تصویر: ماخوذ

নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো এক জোড়া ডলফিন

আব্দুর রহমানঃ নোয়াখালী জেলা প্রতিনিধি 

 

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গত কয়েকদিন জোয়ারের উচ্চতা ছিল অনেক বেশী। জোয়ারের স্রোতে উপকূলে ভেসে এসেছে এক জোড়া ডলফিন। জোয়ারের পানি নিচে নেমে গেলেও নামতে পারিনি ডলফিনগুলো। সেই ডলফিনের নিয়ে দুষ্টুমিতে মেতেছে স্থানীয় জেলেরা। ডলফিন গুলোও যেন তা উপভোগ করছেন নিশ্চিন্তে। অনেকে তা ভিডিও করে ছেড়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। 

 

 

শনিবার (৩১ মে) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের বন্দরটিলা বাজারের পূর্ব পাশে মেঘনা নদীতে এমন ঘটনা ঘটে। ডলফিন গুলো দেখতে ভিড় করেন স্থানীয়রাও।

 

বন্দরটিলা বাজারের ব্যবসায়ী বেলাল উদ্দিন জানান, বন্দরটিলা বাজারের পূর্ব পাশে নিঝুমদ্বীপ এবং দমারচরের মাঝখানের মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসে দুইটি ডলফিন। ভাটায় পানি কমে যাওয়ায় ডলফিনগুলো দ্বীপের পাশে আটকা পড়ে। জেলেরা মাছ ধরতে গেলে ডলফিন দুটি দেখতে পান। পরে খবর পেয়ে আমরা অনেকে ছুটে যায়। জেলেরা ডলফিনের সঙ্গে দুষ্টুমি করতে থাকে। তারা ডলফিনগুলো কে সাগরের দিকে নামানোর চেষ্টা করে, কিন্তু নামাতে পারেনি। পরে আরার জোয়ার আসলে ডলফিনগুলো সাগরে চলে যায়।

 

গত তিনদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একাধিকবার জোয়ারে প্লাবিত হয়েছে নিঝুমদ্বীপ সহ হাতিয়ার নিম্নাঞ্চল। ভেঙে গেছে রাস্তাঘাট সহ অনেকের ঘর বাড়ী। অনেক পরিবারে এখনও বন্ধ রান্নাবান্না। জোয়ারের পানি নেমে গেলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার মানুষদের।

 

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী دیگر কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 201 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 15 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 115 Views