পটুয়াখালী জেলা খেলাফত যুব মজলিসের দাওয়াতি মিছিল অনুষ্ঠিত।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পটুয়াখালী জেলা খেলাফত যুব মজলিসের দাওয়াতি মিছিল অনুষ্ঠিত।..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
পটুয়াখালী জেলা খেলাফত  যুব মজলিসের দাওয়াতি মিছিল অনুষ্ঠিত।..
পটুয়াখালী জেলা খেলাফত  যুব মজলিসের দাওয়াতি মিছিল অনুষ্ঠিত।..
ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১৮:৩৬ পিএম, ৩১ মে ২০২৫

 "সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ের লক্ষ্যে সংঘবদ্ধ হই" এ প্রতিপাদ্য কে সামনে রেখে পটুয়াখালী জেলা যুব খেলাফত মজলিসের দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে পটুয়াখালী জেলা মডেল মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মুফতি কাওসার আলী সাহেব, পটুয়াখালী সদর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন,  যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন আফসারী, সাধারণ সম্পাদক,  পটুয়াখালী সদর যুব মজলিস এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আবদুল্লাহ।  বক্তরা বলেন,  দেশবাসী এখন কোরআনের আইনের বাস্তবায়ন দেখতে চায়। তাই যুবকদের উচিত দলে দলে যুব মজলিস এ যোগদান করে মাওলানা মামুনুল হক এর হাতকে শক্তিশালী করা। তারা যুব মজলিস এ যোগদানের জন্য পটুয়াখালী জেলার যুবকদের আহবান জানান।  এসময় আরও উপস্থিত ছিলেন  মাওলানা হাবিবুল্লাহ,  মাওলানা আবু সাঈদ,  মাওলানা কেফায়েতুল্লাহ,  হাফেজ বায়েজিদ হোসেন,  মওলানা জাহিদুল ইসলাম,  হাফেজ রাকিবুল ইসলাম, খেলাফত মজলিসের নেতা সাংবাদিক আবদুর রহিম,আবদুল হান্নান,  সাইদুর রহমান সাইদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Nenhum comentário encontrado


News Card Generator