ভালুকায় ভিডিও ছড়িয়ে চাঁদাবাজির অপপ্রচারের অভিযোগ ছাত্রদল নেতার

চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচার চালানোর দাবি করেছেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু। তাঁর অভিযোগ, একটি ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে কয়েকটি ফেসবুক আইডি থেকে তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত ..
Eidok-এ শেয়ার
ভালুকায় ভিডিও ছড়িয়ে চাঁদাবাজির অপপ্রচারের অভিযোগ ছাত্রদল নেতার
ছবি: সংগৃহীত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচার চালানোর দাবি করেছেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু। তাঁর অভিযোগ, একটি ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে কয়েকটি ফেসবুক আইডি থেকে তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন ভালুকা মডেল থানায় কর্মরত এক ব্যক্তি। অভিযোগপত্রের উল্লেখিত তথ্য অনুযায়ী, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে থানায় আবেদনটি করা হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে।

মাহমুদুল হাসান বাবু বলেন, গতকাল সাবরেজিস্ট্রি অফিসে একটি দলিলসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁদের পরিবারের এক ছোট ভাইয়ের দলিলের কাজে তাঁরা সেখানে উপস্থিত ছিলেন। ওই সময় দলিল লেখকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

তিনি বলেন, আমরা সেখানে যাওয়ার পর দলিল লেখকদের দুই গ্রুপের মধ্যে হইচই চলছিল। পরে আমরা বলেছি, ছাত্রলীগের ছেলেদের আপনারা প্রশ্রয় দেন কেন? এ কথা বলেই আমরা সেখান থেকে চলে আসি।

বাবুর দাবি, ঘটনাস্থলে নাঈমুল নামের এক ব্যক্তি উপস্থিত ছিলেন, যিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে তিনি জানেন। তবে ওই ব্যক্তিকে তাঁরা আগে থেকে গুরুত্ব দেননি বলেও দাবি করেন তিনি।

ছাত্রদল নেতা আরও বলেন, ঘটনাস্থলে কেউ একজন ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তাঁর অভিযোগ, ভিডিওকে কেন্দ্র করে কয়েকটি ফেসবুক আইডি থেকে চাঁদাবাজিসহ নানা ধরনের অভিযোগ তোলা হচ্ছে, যার সঙ্গে প্রকৃত ঘটনার মিল নেই।

তিনি বলেন, তারা বলতে চাচ্ছে, আমরা চাঁদা চেয়েছি। ভিডিওর কিছু অংশ নিয়ে নানা ধরনের কথা ছড়ানো হচ্ছে। ফেক আইডি থেকে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে আমাদের ধারণা।

এদিকে, অভিযোগপত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানানো হয়েছে। ভবিষ্যতের প্রয়োজনে বিষয়টি নথিভুক্ত রাখারও অনুরোধ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চাঁদপুরে ৯ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প: উন্নয়নের স্বপ্ন ও বাস্তবায়নের কঠিন বাস্তবতা জেলার খবর চাঁদপুরে ৯ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প: উন্নয়নের স্বপ্ন ও বাস্তবায়নের কঠিন বাস্তবতা 14 ভিউ শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ জেলার খবর শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ 120 ভিউ একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন জেলার খবর একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন 56 ভিউ সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন জেলার খবর সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন 72 ভিউ সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল জেলার খবর সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল 54 ভিউ বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ জেলার খবর বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ 62 ভিউ বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জেলার খবর বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ 53 ভিউ