মাসুদের টানে বাংলাদেশে এসে বিপাকে ভারতীয় কিশোরী

নওগাঁর সাপাহারে প্রেমের টানে বাংলাদেশে এসে আটক হয়েছেন এক ভারতীয় কিশোরী। বুধবার (২৮ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বামন পাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এলাকা দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।..
Chia sẻ lên Eidok
মাসুদের টানে বাংলাদেশে এসে বিপাকে ভারতীয় কিশোরী
Ảnh: tư liệu

বিজিবি সদস্যরা তাকে আটক করে সাপাহার থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় সীমান্ত আইনে সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের কিশোরীর (১৬) সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় সাপাহার উপজেলার ঘাসডাঙ্গা গ্রামের আফজালের ছেলে যুবক মাসুদের। পরে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

ঘটনার দিন দুপুরে প্রেমিক মাসুদের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে কিশোরীটি। তবে ভারতের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে। নূপুর ও প্রেমিক মাসুদ বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে বামন পাড়া বিওপির বিজিবি সদস্যরা প্রেমিক মাসুদকে আটক করতে ব্যার্থ হলেও শুধু নূপুরকে আটক করেন।

বিজিবি সূত্র জানায়, ঘটনার পরপরই পতাকা বৈঠকের মাধ্যমে মেয়েটিকে ভারতে ফেরত পাঠানোর জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে বিএসএফ সদস্যরা মেয়েটিকে তাদের দেশের বলে অস্বীকৃতি জানায়। পরে সন্ধ্যায় বিজিবি সদস্যরা মেয়েটিকে সাপাহার থানায় হস্তান্তর করে সীমান্ত আইনে একটি মামলা দায়ের করে।

থানায় কিশোরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ভারতের পাকুয়া কলেজে একাদশ শ্রেণিতে পড়েন তিনি। প্রেমের টানে তিনি মাসুদের সঙ্গে বাংলাদেশে এসেছেন। কিন্তু বিজিবি-বিএসএফের মাঝখনে পড়ে মাসুদ তাকে একা ফেলে পালিয়েছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, বিজিবির মাধ্যমে মেয়েটিকে থানায় হস্তান্তরের পর সীমান্ত আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মেয়েটিকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Khác নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Khác নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Khác সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Khác সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Khác শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Khác গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Khác ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views