চাঁপাইনবাবগঞ্জের বংপুরে রাস্তা দখলে জনদুর্ভোগ, দ্রুত সমাধানের দাবি | আই নিউজ বিডি

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের বংপুরে রাস্তা দখলে জনদুর্ভোগ, দ্রুত সমাধানের দাবি

চাঁপাইনবাবগঞ্জের বংপুর গ্রামে সরকারি রাস্তা দখলের কারণে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ।..
I-share sa Eidok
চাঁপাইনবাবগঞ্জের বংপুরে রাস্তা দখলে জনদুর্ভোগ, দ্রুত সমাধানের দাবি
Larawan: kuha mula sa arkibo

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর গ্রামে একটি সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে দখলের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার শতাধিক সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, সরকারি রাস্তার উপর দিয়ে পানি সরবরাহের পাইপ স্থাপন করা হয়েছে, পাশাপাশি রাস্তার পাশে গাছ-পালা, বেড়া ও বাঁশের খুঁটি বসিয়ে চলাচলের পথ প্রায় সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এ পথটি গ্রামবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধ ও অসুস্থ মানুষজন নিয়মিত চলাচল করে থাকেন।

স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে এভাবে আটকে থাকায় তাদের নিত্যদিনের যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বর্ষাকালে কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা একাধিকবার অভিযোগ জানালেও কোনো স্থায়ী সমাধান আসেনি বলে জানান তারা।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি রাস্তা কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—এ অবৈধ দখলদারিত্ব দ্রুত অপসারণ করা হোক।”

এ বিষয়ে রহনপুর ইউনিয়ন পরিষদ বা গোমস্তাপুর উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, জনগণের চলাচলের একমাত্র পথটি দ্রুত মুক্ত করে দেওয়া হোক, যাতে করে তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন।

Mga komento 1

Md johedullah
Md johedullah 1 year ago
সকলে বেশি বেশি শেয়ার করেন
0 0 Sagot
Magpakita ng higit pa

Mga Kaugnay na Artikulo

খুলনায় স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের প্রাণনাশের হুমকি: বাগেরহাট থেকে আটক ২ Balita sa Distrito খুলনায় স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের প্রাণনাশের হুমকি: বাগেরহাট থেকে আটক ২ 1 Views খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী Balita sa Distrito খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী 49 Views মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন Balita sa Distrito মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 37 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন Balita sa Distrito গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 42 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ Balita sa Distrito কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 39 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের Balita sa Distrito কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 86 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Balita sa Distrito সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 144 Views