চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের বংপুরে রাস্তা দখলে জনদুর্ভোগ, দ্রুত সমাধানের দাবি

চাঁপাইনবাবগঞ্জের বংপুর গ্রামে সরকারি রাস্তা দখলের কারণে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ।..
Podijeli na Eidoku
চাঁপাইনবাবগঞ্জের বংপুরে রাস্তা দখলে জনদুর্ভোগ, দ্রুত সমাধানের দাবি
Foto: arhiva

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর গ্রামে একটি সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে দখলের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার শতাধিক সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, সরকারি রাস্তার উপর দিয়ে পানি সরবরাহের পাইপ স্থাপন করা হয়েছে, পাশাপাশি রাস্তার পাশে গাছ-পালা, বেড়া ও বাঁশের খুঁটি বসিয়ে চলাচলের পথ প্রায় সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এ পথটি গ্রামবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধ ও অসুস্থ মানুষজন নিয়মিত চলাচল করে থাকেন।

স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে এভাবে আটকে থাকায় তাদের নিত্যদিনের যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বর্ষাকালে কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা একাধিকবার অভিযোগ জানালেও কোনো স্থায়ী সমাধান আসেনি বলে জানান তারা।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি রাস্তা কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—এ অবৈধ দখলদারিত্ব দ্রুত অপসারণ করা হোক।”

এ বিষয়ে রহনপুর ইউনিয়ন পরিষদ বা গোমস্তাপুর উপজেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, জনগণের চলাচলের একমাত্র পথটি দ্রুত মুক্ত করে দেওয়া হোক, যাতে করে তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 1

Md johedullah
Md johedullah 1 year ago
সকলে বেশি বেশি শেয়ার করেন
0 0 Odgovor
Prikaži više

povezani članci

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Vijesti iz okruga মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 1 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Vijesti iz okruga সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 9 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Vijesti iz okruga আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 39 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Vijesti iz okruga বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Vijesti iz okruga বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Vijesti iz okruga ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Vijesti iz okruga জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views