শেরপুর

শেরপুরে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ২ জন গ্রেফতার

গত সোমবার দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের উপস্থিতিতে স্থানীয়রা পর্যটন কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এর একটু পর বিক্ষুব্ধ ক..
Eidok-এ শেয়ার
শেরপুরে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ২ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের শেরপুরের নালিতাবাড়ীতে সফরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে হামলার ঘটনায় শেরপুরে কর্মরত এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে হামলায় জড়িত ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, দাওধারা এলাকার মৃত আবদুল মালেকের পুত্র ইসমাইল হোসেন (৪৪), কাটাবাড়ি এলাকার বিল্লাল হোসেনের পুত্র হাসেম আলী (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, গত সোমবার দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের উপস্থিতিতে স্থানীয়রা পর্যটন কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এর একটু পর বিক্ষুব্ধ কতিপয় এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের হেনস্তা ও মারধর করে। এতে ৬ সাংবাদিক আহত হন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান জেলার খবর চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান 8 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা 42 ভিউ শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো জেলার খবর শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো 47 ভিউ সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ জেলার খবর সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ 56 ভিউ ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জেলার খবর ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 86 ভিউ ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন জেলার খবর ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 74 ভিউ শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা জেলার খবর শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা 49 ভিউ