আ.লীগ নেতার সভাপতিত্বে বিএনপির কর্মিসভা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির এক কর্মিসভায় সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগের এক নেতা। এই কর্মসূচি ঘিরে সংগঠনের ভেতরে উঠেছে সমালোচনার ঝড়। পাশাপাশি সাধারণ কর্মীদের মনেও তৈরি হয়েছে বিভ্রান্তি।..
مشاركة على Eidok
আ.লীগ নেতার সভাপতিত্বে বিএনপির কর্মিসভা
الصورة: مجمّعة

শুক্রবার (২৩ মে) বিকেল ৫টায় ফরিদপুরের আলফাডাঙ্গার বেজিডাঙ্গা আমেনা ওয়াহেদ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় সদর ইউনিয়ন বিএনপির কর্মিসভা। সভায় সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম মাসুদ মাস্টার। যিনি ২০২২ সালের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছিলেন। এ ছাড়াও তিনি উপজেলা কৃষকলীগের সদস্য ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নৌকার প্রার্থীরাও এখন বিএনপি করতে পারে। আগে কেউ নৌকার প্রার্থী হলেও এখন বিএনপি করতে পারবে। রাজনীতির বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়। মাসুদ চেয়ারম্যান হয়ে গিয়েছিল, তাকে মাত্র ৬২ ভোটে জোর করে হারানো হয়েছে। এমন জনপ্রিয় লোককে আমরা বাদ দিতে পারি না।’

সভার মঞ্চে আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন নামে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা। তিনি উপজেলা যুবলীগের রানা-সাইফার কমিটির সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজার ভাতিজা।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা বলেন, সংগঠনের বাইরের কাউকে দলীয় অনুষ্ঠানের সভাপতি করা যায় না। এটা আদর্শভ্রষ্টতা ও সাংগঠনিক শৃঙ্খলার লঙ্ঘন। তিনি বলেন, বিএনপির আদর্শে কোনো আপস নেই। বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ السياسة শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 36 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন السياسة উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 30 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী السياسة বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 58 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ السياسة শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 75 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর السياسة গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান السياسة গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 84 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি السياسة আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 Views