গোপালগঞ্জে টিসিবি'র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও অ্যাক্টিভেশন… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে টিসিবি'র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও অ্যাক্টিভেশন অনুষ্ঠিত

গোপালগঞ্জে টিসিবি'র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও অ্যাক্টিভেশন অনুষ্ঠিত হয়েছে, সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা..
Eidokでシェア
গোপালগঞ্জে টিসিবি'র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও অ্যাক্টিভেশন অনুষ্ঠিত
写真:提供

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

গোপালগঞ্জে উপকারভোগীদের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) -এর স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও অ্যাক্টিভেশন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৩ মে '২৫) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পৌর সভার যৌথ উদ্যোগে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।।

টিসিবি'র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল। 

গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোসনা খাতুন, সদর থানার পুলিশ পরিদর্শক মো. মতিয়ার রহমান। 

এ সময় পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জুলফিকার আলী মোল্লা, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী মাহফুজুর রহমান লাবলু, প্রধান সহকারী কর্মকর্তা নাড়ু গোপাল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রায় সহস্রাধিক উপকারভোগী, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

コメント 0

コメントがありません

関連記事

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 法律-裁判所 শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 43 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 法律-裁判所 শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 527 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 法律-裁判所 নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 83 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 法律-裁判所 সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 74 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 法律-裁判所 শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 82 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 法律-裁判所 তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 65 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 法律-裁判所 তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 78 Views