নওয়াপাড়ায় কৃষকদলের নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, 

নওয়াপাড়ায় কৃষকদলের নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা,

যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিহাটি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম নির্মমভা..
Eidok پر شیئر
নওয়াপাড়ায় কৃষকদলের নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, 
تصویر: ماخوذ

নওয়াপাড়ায় কৃষকদলের নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, 

যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিহাটি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম নির্মমভাবে  হত্যা করেছে 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,  তরিকুল ইসলাম নিজ বাড়ির পাশে অবস্থান করছিলেন। এমন সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ করে গুলি চালায়। গুলি করার পরও নিশ্চিত মৃত্যু নিশ্চিত করতে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহত তরিকুল ইসলামের পরিবার এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক শত্রুতা থাকতে পারে বলে দাবি করেছে।

নওয়াপাড়া পৌর ও অভয়নগর উপজেলা কৃষকদল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তরিকুল ইসলামের এই নির্মম হত্যাকাণ্ডে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা جرم রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 10 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ جرم সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 33 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা جرم গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 28 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 85 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য جرم কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক جرم চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী جرم সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 104 Views