কাপড় কিনে বাড়ি ফেরা হলো না কলেজ ছাত্রী জেরিনের। | আই নিউজ বিডি

কাপড় কিনে বাড়ি ফেরা হলো না কলেজ ছাত্রী জেরিনের।

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় জেরিন আক্তার (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।..
Eidok-এ শেয়ার
কাপড় কিনে বাড়ি ফেরা হলো না কলেজ ছাত্রী জেরিনের।
ছবি: সংগৃহীত

বুধবার (২১ মে) রাত ৮ টার দিকে উপজেলার রুহিয়া থানাধীন রামনাথ এলাকার আনোয়ার হাস্কিং মিল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে মোটরসাইকেল দূর্ঘটনায় জেরিন আক্তারের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমেছে। 

নিহত জেরিন আক্তারের পরিবার সূত্রে জানা যায় তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়া খোয়া ইউনিয়নের উত্তর রামপুর গ্রামের ইউপি সদস্য মোঃ সফিকুল ইসলামের মেয়ে এবং পীরগন্জ সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বুধবার বিকেলে ছোট ভাই কামরুল ইসলামের সাথে রুহিয়া বাজারে কাপড় কিনতে গিয়েছিল জেরিন আক্তার। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের জানান, রাত ৯ টার পরে ঠাকুরগাঁও সদর থানা থেকে আমাকে ফোন করে মোটরসাইকেল দূর্ঘটনায় জেরিন আক্তার ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত আনুমানিক ৮ টার সময় রুহিয়া বাজার থেকে ছোট ভাই কামরুল ইসলামের মোটরসাইকেলযোগে বাড়ির যাচ্ছিল জেরিন আক্তার।

পথে রামনাথ - মন্ডলাদাম রাস্তায় আনোয়ার হাস্কিং মিল সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি পাওয়ার ট্রিলার আসার সময় মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম গাড়ির গতি কমায়, মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে পিছন দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে ঘটনা স্থলে বোন জেরিন আক্তার ও মোটরসাইকেল চালক ভাই কামরুল ইসলাম রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন আক্তারকে মৃত ঘোষণা করেন।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ জেলার খবর দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 ভিউ চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। জেলার খবর চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 ভিউ লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী জেলার খবর লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 ভিউ ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 ভিউ