কাপড় কিনে বাড়ি ফেরা হলো না কলেজ ছাত্রী জেরিনের।

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় জেরিন আক্তার (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।..
Podijeli na Eidoku
কাপড় কিনে বাড়ি ফেরা হলো না কলেজ ছাত্রী জেরিনের।
Foto: arhiva

বুধবার (২১ মে) রাত ৮ টার দিকে উপজেলার রুহিয়া থানাধীন রামনাথ এলাকার আনোয়ার হাস্কিং মিল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে মোটরসাইকেল দূর্ঘটনায় জেরিন আক্তারের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমেছে। 

নিহত জেরিন আক্তারের পরিবার সূত্রে জানা যায় তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়া খোয়া ইউনিয়নের উত্তর রামপুর গ্রামের ইউপি সদস্য মোঃ সফিকুল ইসলামের মেয়ে এবং পীরগন্জ সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বুধবার বিকেলে ছোট ভাই কামরুল ইসলামের সাথে রুহিয়া বাজারে কাপড় কিনতে গিয়েছিল জেরিন আক্তার। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের জানান, রাত ৯ টার পরে ঠাকুরগাঁও সদর থানা থেকে আমাকে ফোন করে মোটরসাইকেল দূর্ঘটনায় জেরিন আক্তার ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত আনুমানিক ৮ টার সময় রুহিয়া বাজার থেকে ছোট ভাই কামরুল ইসলামের মোটরসাইকেলযোগে বাড়ির যাচ্ছিল জেরিন আক্তার।

পথে রামনাথ - মন্ডলাদাম রাস্তায় আনোয়ার হাস্কিং মিল সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি পাওয়ার ট্রিলার আসার সময় মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম গাড়ির গতি কমায়, মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে পিছন দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে ঘটনা স্থলে বোন জেরিন আক্তার ও মোটরসাইকেল চালক ভাই কামরুল ইসলাম রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন আক্তারকে মৃত ঘোষণা করেন।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Vijesti iz okruga সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 5 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Vijesti iz okruga আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 38 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Vijesti iz okruga বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Vijesti iz okruga বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Vijesti iz okruga ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 42 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Vijesti iz okruga জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Vijesti iz okruga ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views