বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার মামলা,২১ নেতাকর্মী আসামি | আই নিউজ বিডি

বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার মামলা,২১ নেতাকর্মী আসামি

পৌর বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা। বাগেরহাট মোংলায় সাবেক মেয়র জুলফিাকার আলীসহ স্থানীয় বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।..
שיתוף ב-Eidok
বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার মামলা,২১ নেতাকর্মী আসামি
צילום: ארכיון

পৌর বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা। বাগেরহাট মোংলায় সাবেক মেয়র জুলফিাকার আলীসহ স্থানীয় বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। এনসিপির শ্রমিক উইংয়ের মোংলা শাখার যুগ্ম আহ্বায়ক তিতুমীর চোকদার ২০ মে রাতে মোংলা থানায় এ মামলা করেন।থানার ওসি আনিসুর রহমান সত্যতা নিশ্চিত করলেও এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

মামলার বাদী তিতুমীর চোকদার এজাহারে উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ শাসনামলে মোংলা বন্দর শ্রমিক সংগঠন আওয়ামী লীগের কর্তাব্যক্তিরা নিয়ন্ত্রণে রেখে সাধারণ শ্রমিকদের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড চালায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিএনপি নেতা জুলফিকার আলী তার নিয়ন্ত্রণে নিয়ে অনুসারীদের দিয়ে শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং কর্তৃত্ব পরিচালনা শুরু করেন।এ অবস্থায় এনসিপির শ্রমিক সংগঠনের নেতৃত্বে সাধারণ শ্রমিকরা গত ২৯ এপ্রিল (শ্রমিক সংঘ) সংগঠন চত্বরে তলবি সভা আহ্বান করেন। আগের দিন দুপুরে ২৮ এপ্রিল সভার মঞ্চ ও ডেকোরেশন তৈরির প্রস্তুতি গ্রহণকালে বিএনপির নেতৃত্বাধীন শ্রমিকরা এনসিপি সমর্থিত শ্রমিকদের ওপর হামলা, মারধর এবং সভার মঞ্চ ও ডেকোরেশন ভাঙচুর করেন।এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ২৯ এপ্রিল বিকালে নির্ধারিত সময় এনসিপি সমর্থিত শ্রমিকরা সমাবেশের প্রস্তুতি নিলে একই স্থানে সমাবেশের ডাক দেন বিএনপি সমর্থিত শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মোংলা পৌর শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এ পরিস্থিতিতে বিএনপি ও এনসিপি সমর্থিত শ্রমিকরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি পালনে অনড় থাকেন। ওই দিন বিকালে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় একাধিক নেতাসহ তাদের সমর্থিত স্থানীয় শ্রমিকরা মিছিল নিয়ে শ্রমিক সংঘ চত্বরে এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে হট্টগোল, হামলা ও মারধরের ঘটনা ঘটে। আর এতে একাধিক শ্রমিক আহত হন। এ নিয়ে তখন উভয়পক্ষ মোংলা থানায় পরস্পর বিরোধী অভিযোগ দিলেও কোনও মামলা হয়নি।এ ঘটনার প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার রাতে এনসিপির শ্রমিক উইংয়ের নেতা তিতুমীর চোকদার বাদী হয়ে একটি মামলাটি করেন।বাদীর অভিযোগ, তাকেসহ এনসিপির শ্রমিক উইং কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারধরসহ তাদের নারী নেত্রী রিয়া পারভীনকে প্রকাশ্যে রাস্তায় যৌন হয়রানি করা হয়। এ মামলায় মোংলা পৌর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র ও বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিাকার আলী ও সাবেক পৌর কাউন্সিলর যুবদল নেতাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মীকে আসামি করা হয়।মামলা প্রসঙ্গে বিএনপি নেতা জুলফিকার আলী বলেন, তার জনপ্রিয়তা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নেতাকর্মীসহ তাকে এ মামলায় জড়ানো হয়েছে।


এদিকে মঙ্গলবার রাতে হওয়া এ মামলার প্রতিবাদে আজ দুপুরে মোংলা প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌর বিএনপি। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন অভিযোগ করে বলেন, বিএনপির জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত এ মামলায় করা হয়েছে। দ্রুত এ মামলা প্রত্যাহার করা না হলে স্থানীয় বিএনপি কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে פוליטיקה নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 70 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি פוליטיקה গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 59 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা פוליטיקה আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 46 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর פוליטיקה পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 52 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের פוליטיקה নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 63 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া פוליטיקה নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 85 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের פוליטיקה পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 64 Views