কুলাউড়ার সাবেক পুলিশ কর্মকর্তা ক্যশৈনুকে ডিএমপির বিশেষ পুরস্কার

পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে উত্তেজিত জনতাকে (মব) নিয়ন্ত্রণ করার জন্য ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমাকে পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২১ মে) তাকে পুর..
Поделиться в Eidok
কুলাউড়ার সাবেক পুলিশ কর্মকর্তা ক্যশৈনুকে ডিএমপির বিশেষ পুরস্কার
Фото: из открытых источников

 

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ওসি ক্যশৈনু মারমা পরিস্থিতি মূল্যায়ন করে অত্যন্ত দক্ষতা ও সহনশীলতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা করেছেন। তার এ পদক্ষেপ পুলিশ বাহিনীর সব সদস্যের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

 

ওসি ক্যশৈনু মারমা এর আগে মৌলভীবাজারের কুলাউড়া থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

উল্লেখ্য, গত ১৯ মে মধ্যরাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার ধানমন্ডির বাসায় ঢোকার চেষ্টা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা। এরপর ৯৯৯-এ ফোন দিয়ে সাহায্য চাইলে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা সেখানে আসেন।

 

এ সময় তারা গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের জন্য বলেন। কিন্তু মামলা না থাকায় ওসি গ্রেপ্তারে অপরাগতা প্রকাশ করলে ওই তিন নেতা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও বিশৃঙ্খলার চেষ্টা করেন।

একপর্যায়ে প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার ধানমন্ডির বাসায় ঢোকার চেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে মঙ্গলবার (২০ মে) এনসিপি নেতা হান্নান মাসউদ থানায় গিয়ে তার জিম্মায় ছাড়িয়ে আনেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান Районные новости বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান 22 Views সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন Районные новости সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন 41 Views ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ Районные новости ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ 36 Views সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ Районные новости সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 53 Views নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা Районные новости নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 40 Views লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ Районные новости লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 39 Views শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ Районные новости শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ 44 Views