মাটি খুড়ে বের করা হচ্ছে আবুল খায়ের টোব্যাকো'র লুন্ঠিত টাকা,চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আটক ৮ জন

মাটি খুড়ে বের করা হচ্ছে আবুল খায়ের টোব্যাকো'র লুন্ঠিত টাকা,চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আটক ৮ জন..
Поделиться в Eidok
মাটি খুড়ে বের করা হচ্ছে আবুল খায়ের টোব্যাকো'র লুন্ঠিত টাকা,চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আটক ৮ জন
Фото: из открытых источников

 বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো অফিসে ডাকাতির ঘটনায় লুট হওয়া ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকার মধ্যে চকরিয়ার সাহারবিল এলাকায় ডাকাত রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে  ৩০ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।ঘটনার সাথে জড়িত ৮ জনকে আটক করেছে পুলিশ। 

এর আগে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে  গত ১৬ মে সন্ধ্যা ৭টায় লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড (সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসির আলীর পাহাড়) এলাকায় মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা, ১৭ মে করিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা ও রাতে ডাকাত রুবেলের বাড়ি তল্লাশি করে আরো ৩০ লাখ ৭০ হাজার টাকা,পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে লামা থানা পুলিশ।এ নিয়ে ঘটনায় মোট ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার হলো।
এদিকে বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ের দেয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল করিম। 

বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ৯ই মে  লামা উপজেলার, লাইনঝিরি এলাকায় আবুল খায়ের টোব্যাকোর অফিসে হামলা চালায় সঙ্ঘবদ্ধ দুষ্কৃতিকারী ডাকাত দল।
এ সময় তারা অফিসকর্মীদের জিম্মি করে  ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নিয়ে যায়।ঘটনার পরদিন ১০ মে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে লামা থানায় মামলা করা হয়।
ঘটনার পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও অভিযান পরিচালনার নির্দেশ দেন জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার।জেলা পুলিশের সফল অভিযানে ডাকাতির ঘটনার সাথে জড়িত ৮ জনকে  সনাক্ত করে  লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। 

আটকৃতরা হলেন—চকরিয়া উপজেলার পূর্ব ভেউলা ইউনিয়নের পদ্মাছড়া এলাকার মারুফুল ওরফে আরিফ (৩৩), একই উপজেলার লক্ষ্যাচর ইউনিয়নের নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম (৩৬), একই এলাকার মো. সুজন (২৫) এবং সাবেক বিলছড়ি সিলেটিপাড়ার আনোয়ারা বেগম (৪৫), শাকিলা জান্নাত (২৫), স্বামী করিম এবং মো. করিমের পিতা ওয়াসির আলী।আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
এদিকে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে বিভিন্ন জায়গা হতে উদ্ধার করা হয় ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা। 
মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) মো. এনামুল হক জানান,চট্টগ্রামের আন্তঃজেলা ডাকার দলের অন্যতম সদস্য মোঃ করিম ডাকাতির অন্যতম মাস্টারমাইন্ড।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন  নিশ্চিত করেন এ পর্যন্ত  অভিযানে মোট ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে।এছাড়া ডাকাতির সাথে সংশ্লিষ্ট অন্য সদস্যদের আটক ও বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Районные новости আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 107 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু Районные новости খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 73 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক Районные новости শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 25 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ Районные новости তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 45 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি Районные новости শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 71 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ Районные новости সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 59 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার Районные новости সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার 69 Views