সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা সদরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ সদরের চিলগাছা গ্রামের মো. আলম তালুকদারের ছেলে ও ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মিলন তালুকদার, পশ্চিম গজারিয়া গ্রামের মো. বাচ্চু হোসেন খানের ছেলে ও রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. মুক্তাদির হোসেন খান এবং দিয়ারধানগড়া (সরদারপাড়া) গ্রামের মো. বাতেন শেখের ছেলে ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাওন হাসান উজ্জ্বল ওরফে উজ্জ্বল শেখ (২৪)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, বিশেষ অভিযানে তাঁদের আটক করার পর সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0